editor
প্রকাশিত: 7:42 PM, September 16, 2021
নিজস্ব প্রতিবেদক
জমিতে ধান কেটে রাখার জায়গা (জমির আইল) নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের মারধরে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মস্তকিন আলীর ছেলে লিয়াকত আলী (৫৬)।
নিহতের ছেলে নুরুল ইসলাম জানান, তার বাবা বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ধান কাটতে হাওরে যান। তাদের পাশাপাশি ধান কাটছিলেন একই গ্রামের মাতাব মিয়া। কাটা ধান রাখার জায়গা নিয়ে লিয়াকত আলীর সাথে মাতাব মিয়া ও তাঁর সহযোগিদের তর্ক বাঁধে। পরে মাতাব মিয়া ও নুরুল মিয়া মিলে লিয়াকত আলীকে মারধর শুরু করেন এবং ধান বহনের বাং (বাউ) দিয়ে মাথায় আঘাত করলে লিয়াকত আলী জমিতে লুটিয়ে পড়েন।
পরে হাওরে থাকা অন্যান্য লোক লিয়াকত আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফেঞ্চুগঞ্জ থানাপুলিশ। এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়েত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার তদন্ত চলতেছে। অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে এবং এলাকার পরিস্থিতি শান্ত আছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১