editor
প্রকাশিত: 1:54 PM, September 18, 2021
নিজস্ব প্রতিবেদক :
গোলাপগঞ্জে প্রাইভেট কার-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ শিশু সহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বিয়ানীবাজার মোল্লাপাড়া ইউনিয়নের জলঢুপ পাতন (বর্তমান পাতন উচপাড়া) গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।
এ ঘটনায় আহতরা হলেন একই উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের পাতন উচপাড়া গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় সিলেট জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর নামক স্থানে বিয়ানীবাজার থেকে আসা একটি প্রাইভেট কার ও কানাইঘাটের উদ্দেশ্যে যাওয়ার একটি পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সহ ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো গুরুতর আহত হয়েছেন আরো ৪জন। তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ২জন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১