editor

প্রকাশিত: 6:08 PM, September 18, 2021

নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা

নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা

মেডিকেল কলেজে ভর্তি হওয়া বড় বিষয় নয় ভাল ডাক্তার হয়ে বের হওয়া আসল কথা : অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী বলেছেন, মেডিকেল কলেজে ভর্তি হওয়া বড় বিষয় নয়, ভাল ডাক্তার হয়ে বের হওয়া আসল কথা। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ একটি এ গ্রেডের কলেজ উল্লেখ করে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, উক্ত কলেজে ভর্তি হতে পেরে তোমরা সৌভাগ্যবান। এজন্য তোমাদেরকে শুভেচ্ছা। কারণ উক্ত কলেজের শিক্ষক শিক্ষিকা অনেক অভিজ্ঞ। তোমাদেরকে তারা খুব ভাল ভাবে গাইড করবেন বলে আমি আশাবাদী। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীরা এ শিক্ষায় নতুন এসেছে। এদেরকে উৎসাহিত করতে হবে। বর্তমান সরকার সকল মেডিকেল কলেজগুলোকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে আনতে চাচ্ছেন। বিধায় সিলেট মেডিকেল বিশবিদ্যালয় গড়ে তুলেছেন সরকার। নর্থ ইষ্ট মেডিকেল কলেজের জন্য সুখবর হলো বর্তমান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়টি নর্থ ইষ্ট এর সন্নিকটে হচ্ছে।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, সিলেটে সর্বপ্রথম নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল করোনা চিকিৎসা শুরু করে। এজন্য নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ। উক্ত চিকিৎসা শুরু করায় অনেক করোনা রোগী চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে গেছেন। ডাক্তার নার্স সহ যারা জীবন বাজি রেখে চিকিৎসা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। যারা মারা গেছেন তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। শনিবার সকালে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের প্রারম্ভিক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর পরিচিতি সহ অন্যান্য বর্ণনা তুলে ধরেন। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নর্থ ইষ্ট সেন্ট্রাল মসজিদের খতিব মৌলানা মামুনুর রশিদ চৌধুরী। উক্ত সভা পরিচালনা করেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ইয়াসমীন নাহার ও প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাব্বির হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা। সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফুজায়েল আহমদ, সামিয়া বেগম, সাদিয়া আফরিও ও দূর্জয় মোহন ভৌমিক। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম। উল্লেখ্য যে, বিশেষ অসুবিধার কারণে সভার বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া অনুপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অন্যান্য শিক্ষক সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১