editor
প্রকাশিত: 7:33 PM, September 18, 2021
নিজস্ব প্রতিবেদক
মানবতার সেবায় অনন্য দৃষ্ঠান্ত সৃষ্টিকারী ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট শাখার উদ্বোধন করা হয়েছে। সিলেট শাখার উদ্বোধন উপলক্ষে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর মিরের ময়দান এলাকাস্থ একটি অভিযাত হোটেলে সুধী সমাবেশ ও সিলেট বিভাগের গরীব রোগীদের জন্য ফ্রি এবং স্বচ্ছলদের জন্য ন্যায্য ভাড়ায় রোগী, লাশ পরিবহনের জন্য একটি এ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি ও ট্রাস্টি মুফলে আর ওসমানী।
সুধী সমাবেশে বক্তারা বলেন, আঞ্জুমানে মুফিদুল ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। দেশজুড়ে তাদের কার্যক্রমে সাধারণ মানুষ এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরণের সেবা পেয়ে উপকৃত হচ্ছে। সিলেটের মানুষের সেবার কথা চিন্তা করে সিলেটে ২৮তম শাখার উদ্বোধন করেছে আঞ্জুমানে মুফিদুল ইসলাম। সিলেটে এই কার্যক্রম চালু করায় বক্তারা আঞ্জুমানে মুফিদুল ইসলাম এর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
১৯৪৭ সালে ঢাকায় কলকাতা আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রশাসনিক কর্মর্তা এসএম সালাউদ্দিনের নেতৃত্বে ঢাকায় প্রথম কার্যক্রম শুরু হয়। আঞ্জুমান মুফিদুল ইসলাম সারা বাংলাদেশে ২৭টি শাখা কার্যক্রম চালিয়ে আসছে। চট্রগ্রাম, কুমিল্লা, ঝিনাইদহ, যশোর সহ হবিগঞ্জ জেলায়ও শাখা চালু হয়েছে প্রায় ২০ বৎসর ধরে। এরেই ধারাবাহিকতা সিলেটে আঞ্জুমানে মুফিদুল ইসলামের ২৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট শাখার কার্যক্রম সমূহ এ্যাম্বুলেন্স সার্ভিস, বেওয়ারিশ লাশ দাফন, শিক্ষা কার্যক্রম, স্কুল ও মাদ্রাসা, এতিম খানা, দুস্থদের সহায়তা করা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ।
আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইমরান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ জিয়া উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অর্ব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখা ভাইস চেয়ারম্যান আবু তাহের মো: সুয়েব, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, সদস্য অবঃ কর্নেল আবদুস সালাম বীরবিক্রম, ডাঃ নাজমুস সাকিব, আতাউল করিম, ফয়েজ হাসান ফেরদৌস, খাইরুন্নেছা উদ্দিন শেলি, উস্তার আলী খসরু মিয়া, ডাঃ ইয়াজদান রেজা চৌধুরী, ডাঃ নাজরা চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার সিরাজুল ইসলাম সিরাজ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. ফাতেমা আহমেদ, রাহাত হোসেন, সৈয়দ জাকি হোসেন, ড. মালেকা আহমেদ, মীর আব্দুল হাকিম, সালাউদ্দিন আহমেদ, রাজিয়া আহমেদ, শেফা জামান, সৈয়দ নুরুজ্জামান, আকদার মোস্তাক খান, দরগা মাদ্রাসার মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন আঞ্জুমানে মুফিদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মুফতি মুজিবুর রহমান খান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়া
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১