editor
প্রকাশিত: 8:01 PM, September 18, 2021
বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা ও সিলেট সিটি কর্পোরেশনের পানির অস্বাভাবিক বিল বাড়ানো, এলপিজি গ্যাসের সিলিন্ডারের মূল্যবৃদ্ধি সহনীয় এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত করার দাবী বাস্তবায়নের লক্ষ্যে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক সভা গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দরবাজারস্থ পাকশী রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণ ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলা হয়, করোনার এ দুঃসময়ে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয় বরং এই দাম কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অস্বাভাবিক পানি বিল বৃদ্ধির সিদ্ধান্তের ফলে নগরীবাসীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। অনতিবিলম্বে বর্ধিত পানির বিল প্রত্যাহার করার জন্য সিসিক মেয়রের প্রতি জোর দাবী জানানো হয়। এলপিজি গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধি ফলে সাধারণ জনগণ নাভিশ্বাস হয়ে ওঠেছে। এই দুর্বিসহ অবস্থা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সরকারকে কার্যকর ভূমিকা রাখা অপরিহার্য। সভায় সিলেটের গোলাপগঞ্জে এলপি গ্যাস প্ল্যান্টে উৎপাদনের প্রচেষ্টা চালানোর আশ্বাস নয় এলপিজি গ্যাসের সংকট নিরসনে এই প্ল্যান্টকে আধুনিকায়ন করে উৎপাদন বৃদ্ধির দাবী জানান বক্তারা। পাশাপাশি হয়রানি ও অপচয় মুক্ত গ্যাস-বিদ্যুৎ এর প্রিপেইড মিটার স্থাপনের কাজ আরো জোরদার করার দাবী জানোন হয়। সভায় আগামী ২২ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় নগর ভবনের সামনে গণজমায়েত হয়ে সিটির বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে সিটি মেয়র বরাবরে স্মারকলিপি পেশ এবং ২৯ বুধবার নগরীর জিন্দাবাজার পয়েন্টে সংগঠনের পানির বিল সহ উপরোক্ত দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য মামুন রশীদ এডভোকেট, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুব পদকপ্রাপ্ত যুবনেতা এহছানুল হক তাহের, মাহবুব ইকবাল মুন্না, সাংবাদিক আব্দুস শহিদ খান, আনোয়ার হোসেন সুজন, মোঃ আব্দুল বারি প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১