editor
প্রকাশিত: 8:47 PM, September 18, 2021
নিজস্ব প্রতিবেদক
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ আকাশ, সমুদ্র জয় করে করোনা যুদ্ধে জয়ী হয়েছে। জননেত্রী শেখ হাসিনার উৎসাহে সিলেটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মের মাধ্যমে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল করোনাযুদ্ধে আমাদের আইকন হিসেবে কাজ করেছে বলে সিলেটবাসী মহিমান্বিত হয়েছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে করোনাযোদ্ধাদের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য-এর সম্মেলন কক্ষে আজ শনিবার এ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. হিমাংশু লাল রায়-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিড লেভেল চিকিৎসক পরিষদের ডা. অরূপ রাউত, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, মেডিক্যাল কনসালটেন্ট ডা. সাজ্জাদুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ডা. আজিজুর রহমান রুম্মান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ ম-ল, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম, বিএনএ সিলেট শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১