editor

প্রকাশিত: 2:26 PM, September 19, 2021

আজ সকাল থেকে সুনামগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আজ সকাল থেকে সুনামগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ থেকে দূরপাল্লার কোনো বাস রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে চলছে না। সুনামগঞ্জ-সিলেট সড়কের বাইপাস এলাকায় পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজি করায় আন্তঃজেলা বাসগুলোর শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এ কারণে সুনামগঞ্জ-ঢাকা, সুনামগঞ্জ-কুমিল্লা, সুনামগঞ্জ-ময়মনসিংহসহ দূরপাল্লার যাত্রীরা বিপদে পড়েছেন।

সারাদেশ থেকে আসা পর্যটক, পোশাক শ্রমিকসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বেকায়দায় পড়েছেন। বাস চলাচল না করায় তারা নিজেদের গন্তব্যে যেতে পারছেন না।

রিয়াজুল ইসলাম নামের আটকা পড়া এক যাত্রী বলেন, ভ্যাকসিন নিতে ঢাকা যেতে চাচ্ছিলাম। এখন বাসস্টেশনে এসে জানতে পারলাম, আজ থেকে ঢাকাগামী বাস চলবে না। এতে আমরা বিপাকে পড়েছি। আগে জানলে আমি ঢাকা যাওয়ার বিকল্প ব্যবস্থা করতাম।

শ্যামলী পরিবহনের শ্রমিক আব্দুল করিম বলেন, আমরা প্রতিদিন ঢাকায় যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের বাইপাস থেকে চাঁদা নেয় কিছু মানুষ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তারা চাঁদা বন্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজ আমরা বাধ্য হয়েই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি।

সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল হক বললেন, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা বাসগুলো সিলেটের বাইপাস সড়কে গেলেই চাঁদাবাজির শিকার হয়। ১ সেপ্টেম্বর থেকে এই অরাজক পরিস্থতির সৃষ্টি হয়েছে। চাঁদাবাজি ঠেকাতে সিলেটের শ্রমিকনেতারা, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নালিশ করায় তারা আরও বেপরোয়া হয়েছে। শ্রমিকদের মারধরও করেছে তারা। এই অবস্থায় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সিলেটের পথে চাঁদাবাজি বন্ধে পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আমরা সুনামগঞ্জের শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলেছি, তারা নিজেরা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির