editor
প্রকাশিত: 5:08 PM, September 19, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ছোরা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন আবদুল আজিজ (২২) নামে এক যুবক।
তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মান্দাবাজ গ্রামের কদন আলীর ছেলে। গেল শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় থনা পুলিশ।
পুলিশ ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র কসাই পরিবারের ওই যুবক দীর্ঘ দিন ধরে মানসিক বিকারগ্রস্ত ছিলে। তিনি প্রায় মানুষের সাথে মারমুখি আচরণ করতেন।
অনেক ডাক্তার-কবিরাজ দেখিয়েও তাকে স্বাভাবিক করতে পারেনি পরিবার। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে ভাবীর কাছে খাবার চান তিনি।
রান্না হলে খাবার দিচ্ছি বলেন রান্না ঘরে প্রবেশ করেন তার ভাবী। এর কিছুক্ষণ পরে তিনি শয়নকক্ষে প্রবেশ করে দেখেন।
গবাদি পশু জবাই দেয়ার ছোরা দিয়ে নিজ গলা কেটেছে আজিজ। তার চিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যরা। ততক্ষণে অতিরিক্ত রক্তকরণে ঘটনাস্থলেই মারা যায় সে।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ওই যুবক উচ্ছুঙ্খল প্রকৃতির ছিলেন। আমাদের প্রাথমিক ধারণা, ছোরা দিয়ে তিনি নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ