editor

প্রকাশিত: 5:34 PM, September 19, 2021

প্রাথমিকে শূন্য পদে নিয়োগ শিগগিরই

প্রাথমিকে শূন্য পদে নিয়োগ শিগগিরই

6

অনলাইন ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করা হবে।
রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ তথ্য জানানো হয়৷ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মেহের আফরোজ, আলী আজম এবং মো. মোশারফ হোসেন বৈঠকে অংশ নেন।

এদিন এর আগে অনুষ্ঠিত সব বৈঠকে নেওয়া সিদ্ধান্ত/সুপারিশ বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

মন্ত্রণালয় হতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শূন্য পদের বিপরীতে এবং ছাত্র সংখ্যার অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকসহ অন্যান্য সহায়ক জনবলের বিপরীতে পদ সৃজন ও নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে ৷

ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে যেসব বিদ্যালয়ে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই, সেসব বিদ্যালয় নির্বাচিত করে অগ্রাধিকার ভিত্তিতে টেন্ডার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কমিটি পুনরায় সুপারিশ করে ৷

বৈঠকে জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক এখনও বেতন পাননি দ্রুত তাদের বেতন প্রাপ্তি নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়। এছাড়াও এডিপিও পদে কর্মরতদের ডিপিও পদে পদোন্নতির বিষয়ে যৌক্তিকতা নিরুপণপূর্বক যোগ্য এডিপিও পদে কর্মরতদের দ্রুত পদোন্নতি দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

কমিটির ইতোপূর্বে সুপারিশকৃত স্কুল ফিডিং প্রকল্পে পুনর্গঠিত ডিপিপিতে শিক্ষার্থীদের মাদেরকে সম্পৃক্ত করে এবং মানসম্মত খাবার নিশ্চিতকল্পে উপবৃত্তির অর্থের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ অর্থ অতিরিক্ত বরাদ্দের বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে অবহিত করার জন্য বলা হয় ৷

বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রাপ্ত সেসব শিক্ষকের মেধা দেশের অন্য কোনো উন্নয়নমূলক কাজে লাগানো যায় কিনা তা বিবেচনা করার জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তরের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

6

আমাদের লিংক :

2

https://www.facebook.com/somoymediasylhet

4

https://dailysylhetersomoy.com/

5

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

3 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

5 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়ের ট্যালেন্টপুল ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

4 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

স্বাস্থ্যসেবায় অবদান রেখে আল-রাইয়ান হাসপাতাল রোগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে: ডা. হোসাইন আহমদ

6 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শুধু ভালো ফল নয়, সফল হতে মানবিক মূল্যবোধও জরুরি: অধ্যক্ষ মো. ফয়জুল হক

6 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন

8 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 8 বৃহস্পতিবার (২৩ জুলাই)

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

সিলেটে জোড়া খুনের আসামিসহ চার শ্রমিক নেতাকে অব্যাহতির সুপারিশ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

বৈধ পণ্যের নিচে অবৈধ রাজত্ব : তরিকুলের দুই পিকআপের আড়ালের গোপন খতিয়ান ফাঁস

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন

1
4