editor
প্রকাশিত: 5:53 PM, September 19, 2021
সিলেট মহানগরীর ভাঙ্গাচুরা সড়ক অবিলম্বে মেরামতের দাবী জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত সভায় বক্তারা এ দাবী জানান। সভায় বক্তারা বলেন, সরকার পর্যাপ্ত বরাদ্দ দিলেও নগরীর প্রায় প্রতিটি রাস্তা খানাখন্দকে পরিপূর্ণ। নগরীকে অপরূপভাবে সৌন্দর্য বর্ধনে আমরা নাখোশ নই কিন্তু শহরের একটি সড়ক ও নেই যেখানে খানাখন্দক নেই। তাই অবিলম্বে নগরীর সকল রাস্তা সংস্কার করে যান চলাচল সহ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে কর্তৃপক্ষ সচেষ্ট হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বেলাল আহমদ, সমস মিয়া, সম্রাজ মিয়া, লায়লা বেগম, মিনা বেগম, রাখিমনি, রুকন উদ্দিন, আলাই মিয়া, মামুন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদূর্ভাব পরিলক্ষিত হলেও সিলেটে মশক নিধনের কোনো ব্যবস্থা নিতে দেখা যায় নি। অবিলম্বে মশক নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সিটি মেয়রের প্রতি আহ্বান জানানো হয়। সভায় বক্তারা সিলেট বিভাগের সকল জেলায় রেল লাইন পূণনির্মাণের দাবী জানিয়ে বলেন দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় রেল লাইন থাকা সত্ত্বেও পূনঃমেরামতের অভাবে ঘনঘন দূর্ঘটনা ঘটছে। এতে করে জানমালের ক্ষতিসাধন হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সভায় বক্তারা মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক গৃহিত বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড মুখ থুবড়ে পড়ায় সভায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার জন্য সিটি মেয়রের প্রতি জোর দাবী জানান। – বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির