editor

প্রকাশিত: 1:21 PM, September 22, 2021

শিল্পকলা একাডেমির হল ভাড়া মওকুফের দাবী

শিল্পকলা একাডেমির হল ভাড়া মওকুফের দাবী

শিল্পকলা একাডেমির হল ভাড়া মওকুফের দাবী

শিল্পের বিকাশের  জন্যে যে প্রতিষ্ঠান  সেটিই শিল্পকলা একাডেমি।  সংস্থাটির দায়িত্বে  যিনি থাকেন, তাকে শিল্পকলা একাডেমির  সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবে রাস্ট্র নিযুক্ত করে।

শিল্পকলার বিস্তার, প্রসার এবং প্রচার তার মাধ্যমেই চালানো হয়। রাষ্ট্রীয় দিবস ছাড়াও অন্যান্য দিবসগুলোও একজন সুনাগরিকের মতই যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে তিনি এসব স্ব স্ব একাডেমির কর্ম পালন করে থাকেন।

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, প্রায় দু বছর যাবৎ করোনা তান্ডবে লন্ডভন্ড গোটা বিশ্ব। বিশ্ব অর্থনীতি পড়েছে মুখ থুবড়ে। কলকারখানার চাকা এখনো খুলেনি পুরোদস্তুর। শিল্পকলা সংস্কৃতি’র প্রবহমান যাত্রায় পড়েছে ছেদ। মঞ্চ নাটকের মঞ্চগুলো এখনো মেলে ধরতে পারেনি তার সহজাত পেখম। আর্থিক অসঙ্গতি আর সীমিত আয় নিয়ে শিল্পকলা’র দিকে মানুষের আগ্রহ ক্রমশঃই তলানীতে।

সামগ্রিক দিক পর্যালোচনা করলে দেখা যায় যে, রাজধানী কেন্দ্রীয় প্রাজ্ঞসর সাংস্কৃতিক জনেরা যেখানে এই অতিমারী’র সময়ে শিল্পকলা’র উপস্থাপন এবং মঞ্চায়নের যথাযথ স্থানগুলোর মিলনায়তন ভাড়া মওফুক করার জন্যে বিভিন্ন ধরনের দাবী দাওয়া উত্থাপন করছেন। রাজধানীর বাইরের শহরগুলোতেও যখন আপামর সংস্কৃতিকর্মি সেসব দাবীদাওয়ার প্রতি একাত্মতা ঘোষনা করে আঞ্চলিকভাবে মিলনায়তনের ভাড়া মওকুফ করার আন্দোলনে কাতারে কাতারে সামিল হচ্ছেন।

সেখানে পিছিয়ে নেই সিলেটের সাংস্কৃতিক কর্মীরাও। তাদের প্রতি সহমর্মিতা পোষন করে  সম্মিলিত নাট্য পরিষদ সিলেটও একাত্মতা ঘোষনা করে। সেখানে জেলা শিল্পকলা একাডেমির  সিলেট এর বিরুদ্ধাচরণ কেবল অনাকাঙ্খিতই নয় সর্বোপরি অনভিপ্রেত।

জেলা শিল্পকলা একাডেমি সিলেট এর কালচারাল অফিসার কর্তৃক মিলনায়তন ভাড়া মফকুফ না করার একটি আবেদনপত্র ইতোমধ্যে সিলেটের সকল শ্রেণীর সংস্কৃতি কর্মীদের মধ্যে একটি বিস্ফোরণ্মুখ অবস্থার সৃষ্টি করেছে।

আমরা মনে করি, এ দায় জেলা শিল্পকলা একাডেমি  সিলেটকেই বহন করতে হবে। যেখানে ঋত্বিক সংস্কৃতি ও নাট্যজনরা ভাড়া মওকুফের আন্দোলনে সরব ভূমিকা নিচ্ছেন, সেখানে সিলেট শিল্পকলা একাডেমি  কোনক্রমেই এর বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।

আমরা সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট, জেলা শিল্পকলা একাডেমি সিলেটের এমন কাল্পনিক মিথ্যা অজুহাতের তীব্র প্রতিবাদ ও অসন্তোষ জানাই। একই সাথে শিল্পকলার বিকাশ লাভে মিলনায়তন ভাড়া মফকুফের জোর দাবী জানাই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১