editor

প্রকাশিত: 5:33 PM, September 23, 2021

সুনামগঞ্জ সীমান্তে মদসহ ২ চোরাকারবারীরা আটক

সুনামগঞ্জ সীমান্তে মদসহ ২ চোরাকারবারীরা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর, মধ্যনগর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকাগুলোতে বেপরোয়া হয়ে উঠেছে চোরাকারবারীরা। তারা সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে সুপারি, গরু, কাঠ, বাঁশ, পাথর, কয়লা ও কাপড়সহ নিষিদ্ধ মদ, ইয়াবা, গাঁজা ও অস্ত্র পাচাঁর করছে বলে খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্ভর) ভোরে তাহিরপুর সীমান্তের বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্ত দিয়ে ৩০মেঃটন চোরাই কয়লাসহ মদ, গাঁজা ও ইয়াবা পাচাঁর করে ২টি ইঞ্জিনের নৌকায় বোঝাই করে পাটলাই নদী পথে কমলাকান্দা নিয়ে গেছে চোরাকারবারী খোকন মিয়া ও শহিদুল্লাহ। কিন্তু এব্যাপারে কেউ কোন পদক্ষেপ নেয়নি বলে জানাগেছে।

তবে গতকাল বুধবার (২২ সেপ্টেম্ভর) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ৬৭ বোতল মদের চালানসহ সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত থেকে মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র দাস (১৯) ও বিশ^ম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মধ্যধনপুর গ্রামের মাদক ব্যবসায়ী শুক্কুর আলী (৩৮) কে আটক করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তার মধ্যে শুক্কুর আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আর প্রদীপ চন্দ্র দাসের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আনে মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্ভর) দুপুরে ২মাদক ব্যবসায়ী শুক্কুর আলী ও প্রদীপ চন্দ্র দাসকে পৃথক ভাবে কারাঘারে পাঠানো হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে- জেলার ছাতক, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর, মধ্যনগর, তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত এলাকাগুলোতে চোরাকারবারীরা সিন্ডিকেডের মাধ্যমে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবাধে সুপারি, গরু, কাঠ, বাঁশ, পাথর, কয়লা ও কাপড়সহ নিষিদ্ধ মদ, ইয়াবা, গাঁজা ও অস্ত্র পাচাঁর করছে। তার মধ্যে তাহিরপুর সীমান্তের বালিয়াঘাট ও চাঁরাগাঁও সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারী ইয়াবা কালাম, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, মানিক মিয়া, একদিল মিয়া, খোকন মিয়া, শহিদুল্লাহ, কদ্দুস মিয়া, বাবুল মিয়া, হারুন মিয়া, আনোয়ার মিয়া, লেংড়া জামালগং প্রতিদিন ভারত থেকে অবৈধ ভাবে কয়লা, কাঠ, বাঁশ ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করছে। একই ভাবে বীরেন্দ্রনগর, টেকেরঘাট, চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত এলাকা দিয়েও চলছে জমজমাট চোরাচালান বাণিজ্য।

এব্যাপারে সাংবাদিক ও ব্যবসায়ী সাবজল হোসেন বলেন- আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্ভর) ভোরে তাহিরপুর সীমান্তের বালিয়াঘাট ও চারাগাঁও সীমান্ত দিয়ে চোরাই কয়লা পাচাঁর করে ২টি ইঞ্জিনের নৌকায় বোঝাই করে চোরাকারবারী খোকন মিয়া ও শহিদুল্লাহ পাটলাই নদী দিয়ে নিয়ে যাওয়ার সময় সমসার হাওরের তেঘরিয়া এলাকায় কয়লা আমদানী কারক সমিতির পাহারাদার (সেন্টি) কংকন মেম্বার ও কাহার মিয়াসহ ৫জন মিলে আটক করে। পরে তারা প্রশাসনের নিকট হস্তান্তর না করে ২ নৌকা থেকে ১০হাজার টাকা উৎকোচ নিয়ে ছেড়ে দিয়েছে বলে আমার সোর্সরা আমাকে জানিয়েছে। আর কয়লা পাচাঁরের খবর আমিই সেন্টিদেরকে জানিয়ে ছিলাম। এব্যাপারে সেন্টি কাহার মিয়া বলেন- এসব নিয়ে লেখালেখি করা দরকার নাই, দেখছি কি করা যায়।

তাহিরপুর উপজেলার চারাগাঁও গ্রামের ব্যবসায়ী সুহেল মিয়া বলেন- শুল্কস্টেশন এলাকা দিয়ে চোরাকারবারী আনোয়ার মিয়া চাল, চিনি ও মদসহ বিভিন্ন মালামাল ওপেন পাচাঁর করে তার দোকানে মজুত করে বিক্রি করাসহ বিভিন্নস্থানে পাঠায়। আমি বিজিবিকে জানানোর পর তারা কোন পদক্ষেপ নেয়নি বরং আমি অপমানিত হয়েছি। কারণ বিজিবির সাথে ওদের সু-সম্পর্ক।

এই উপজেলার লাউড়গড় গ্রামের রফিক মিয়া ও আমিনুল মিয়া বলেন- আমরা এখন আর বিজিবির সোর্স হিসেবে কাজ করিনা। তবে অনেকেই বিজিবিকে সাথে নিয়ে লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী দিয়ে প্রতিদিন কয়লা ও পাথরসহ গাছ পাচাঁর করছে। তার মধ্যে পাঁচারকৃত গাছ বিন্নাকুলী, বালিজুরী ও বাদাঘাট বাজারের কয়েকটি মিলে নিয়ে মজুত করে বিক্রি করা হয়।

এব্যাপারে গতকাল বুধবার (২২ সেপ্টেম্ভর) দুপুরে সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান সাংবাদিকদের বলেন- ভারত থেকে সীমান্ত পথে অবৈধ ভাবে সুনামগঞ্জে মাদক প্রবেশ করছে। পরে সেই মাদক চারদিকে ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদকসহ বাহকরা ধরা পড়লেও মূলহোতারা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাহিরে। আমরা মাদক ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের গ্রেফতারের চেষ্টা করছি।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এসহান সাংবাদিকদের বলেন- সীমান্ত চোরাচালানের সঠিক তথ্য পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির