editor
প্রকাশিত: 4:32 PM, September 25, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস (কোভিট-১৯) এর মহামারীতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের এই কঠিন সময়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক সংগঠন জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসি,সমাজ সেবক আব্দুল মজিদ (লাল মিয়া) ও সিকান্দার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসি,সমাজ সেবক স্বপন আহমদ এর যৌথ অর্থায়নে ২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার ৪৫ জন গরীব, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে মানবিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক উপহার বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্বিদ্যায়’র রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত সফল নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যাপক মুহিবুর রহমান,সমাজ সেবক কাওছার আহমদ।
সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও সমগ্র অনুস্টান পরিচালানা করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কর্মী মোঃ এনাম উদ্দিন রুমেল, সমাজকর্মী মোঃ আরিফুল হক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক মোঃ আবুল বশর পলাশ বড়ুয়া, ইফতেখার হোসেন সুহেল, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী সদস্য আব্দুল মালেক, মাসুক আহমদ, হাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,বৈশ্বিক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
শেষে বিশ্বের এই কঠিন সময়ে বাংলাদেশের সিলেট অঞ্চলের ৪৫টি হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক উপহার নিয়ে এগিয়ে আসায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসি,সমাজ সেবক আব্দুল মজিদ (লাল মিয়া) ও সিকান্দার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসি, সমাজ সেবক স্বপন আহমদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির