editor
প্রকাশিত: 5:31 PM, September 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সবুজায়ন পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই
. আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ
রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ গর্ভনর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেছেন, সুন্দর ও সবুজায়ন পৃথিবী গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। বৃক্ষ শুধু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখেনি, প্রাণী জগতের অক্সিজেন প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু নিজের স্বার্থে নয়, বরং দেশ ও জাতির স্বার্থে বেশি করে বৃক্ষরোপন ও এর পরিচর্যা করতে হবে। তিনি সুন্দর দেশ গড়ার স্বার্থে সকলকে বেশি করে বৃক্ষরোপনের আহবান জানান।
তিনি ২৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের আয়োজনে কুশিয়ারা জোনের বৃক্ষের চারা ও সবজি বিক্রির ভ্যান বিতরন কর্মসূচীর উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট প্রিমিয়ারের প্রেসিডেন্ট রোটাঃ সৈয়দ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ ফয়ছল করিম মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি লেঃ কঃ (অবঃ) এম আতাউর রহমান পীর, ডিজিএন ইঞ্জিনিয়ার রোটাঃ মতিউর রহমান, জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ হানিফ মোহাম্মদ, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ বদরুল আলম চৌধুরী, জোনাল সেক্রেটারী রোটাঃ মামুনুর রশীদ, রোটাঃ শামছুল আমীন রাখি, ডেপুটি ডিষ্ট্রিক্ট গর্ভনর রোটাঃ অংশুমান ভট্টাচার্য রাখু, এসিস্ট্যান্ট গর্ভনর এডভোকেট রোটাঃ মুহিতুর রহমান রনি, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ আবু সুফিয়ান, রোটাঃ আব্দুল্লাহ আল জাকির, গর্ভনর স্পেশালএইড রোটাঃ মাহবুব ইকবাল মুন্না, এসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ মাসুদ আহমদ চৌধুরী, রোটাঃ আব্দুস সালাম, রোটাঃ আব্দুল কাইয়ুম, রোটাঃ মিজানুর রহমান (বিয়ানীবাজার), গর্ভনর টিম সদস্য রোটাঃ ইকবাল হোসেন ।
উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটি’র আইপিপি রোটাঃ আমিনুল ইসলাম, সেক্রেটারী রোটাঃ এস এ শফি, রোটারী ক্লাব অব সিলেট এলিগ্যান্স এর প্রেসিডেন্ট জাকির হোসেন, রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটাঃ বুরহান উদ্দিন, সিলেট রয়েলস্ এর প্রেসিডেন্ট রোটাঃ অর্ণব ভট্টাচার্য, সিলেট সুপ্রীম এর প্রেসিডেন্ট রোটাঃ এনামুল কবীর, সিলেট প্রিমিয়ারের আইপিপি রোটাঃ লিপু সিংহ, সেক্রেটারী ইঞ্জিনিয়ার রোটাঃ জয়দেব বিশ্বাস, ক্লাব সদস্য আব্দুল কাইয়ুম, আলাল আহমদ, জিয়াউর রহমান চৌধুরী, রাহাত আহমদ, আহমদুর রব চৌধুরী, নাসির আহমদ চৌধুরী, শুভ দাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বিভিন্ন ক্লাবের মধ্যে পাচঁ শতাধিক বৃক্ষের চারা ও একজন অসহায়কে সবজি বিক্রির জন্য ভ্যান গাড়ী বিতরণ করেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১