editor
প্রকাশিত: 4:34 PM, September 26, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার সিলামে শালিশ ব্যক্তিত্ব আব্দুল হক মোবাশ্বিরকে (৫৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় শনিবার দিবাগত রাত (২৬ সেপ্টেম্বর) ওই নারীকে নগরীর শাহপারণ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তবে তার নাম জানা যায়নি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্ল্যা তাহের বলেন,এই ঘটনায় শাহ পরাণ থানা এলাকা থেকে নিহত আব্দুল হক মোবাশ্বির (৫৫) দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ১৯ বছর। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে, দক্ষিণ সুরমার ধোপাঘাট এলাকায় তার একটি প্লটে সিলামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল হক মোবাশ্বির (৫৫) এর রহস্যজনক মৃত্যু হয়। রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সিলাম শেখপাড়ার মৃত ফজলুল হক কন্ট্রাক্টারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বরইকান্দি ইউনিয়নের ধোপাঘাট এলাকায় নিজ বাসায় সিলাম শেখপাড়ার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল হক মোবাশ্বির ঘুমিয়ে ছিলেন। তার এক চাচাতো ভাই সন্ধ্যার দিকে বাসায় গিয়ে ডেকে তার কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানা পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির