editor

প্রকাশিত: 4:55 PM, September 27, 2021

সুনামগঞ্জ – ঢাকার দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

সুনামগঞ্জ – ঢাকার দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলাবাসীর স্বপ্নের সেতু কুশিয়ারা। এই সেতুটি নির্মাণ হলে ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব কমবে ৮০ মিলোমিটার। বর্তমানে সেতুটির ৭০ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি আছে মাত্র ৩০ ভাগ কাজ। তাই দ্রুত এই সেতুটির নির্মাণ কাজ শেষ করার জোর দাবী জানিয়েছেন এই জেলার সর্বস্থরের জনসাধারণ।

খোঁজ নিয়ে জানা গেছে- জেলার জগন্নাথপুর উপজেলায় অবস্থিত কুশিয়ারা নদী। এই নদীতে ৭০২ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৩৩ ফুট প্রস্থ বিশিষ্ট একটি সেতু নির্মাণ কাজ চলছে। আর এই সেতুটি নির্মাণে ১৫৫ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। এই সেতুটি সিলেট বিভাগের সবচেয়ে বড় সেতু।

বর্তমানে সুনামগঞ্জ জেলা থেকে বাংলার রাজধানী ঢাকায় যেতে হলে প্রথমে সিলেট যেতে হয়। তারপর হবিগঞ্জের সীমানা পাড়ি দিয়ে ঢাকা যেতে হয়। আর কুশিয়ারা নদীর ওপর সেতুটি নির্মাণ হলে সুনামগঞ্জ থেকে সিলেট আর যেতে হবেনা। তখন সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর হয়ে সরাসরি হবিগঞ্জ দিয়ে ঢাকা যাওয়া যাবে। আর দূরত্ব কমবে ৮০ কিলোমিটার, সময় বাঁচবে প্রায় আড়াই ঘন্টা।

সড়ক বিভাগ সূত্র জানায়, ১৯৯৬সালে তৎকালীন পররাষ্টমন্ত্রী আব্দুস সামাদ আজাদ জেলার জগন্নাথপুর-আউশকান্দি সড়ক নির্মাণে কাজ শুরু করেন। কিন্তু সেই কাজ অসমাপ্ত রয়ে যায়। এরপর ২০০৮ সালে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নেতৃত্বে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘সবুজ পাতায়’ এর মাধ্যমে আবারও পুরোদমে কাজ শুরু হয়। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে সেই কাঙ্খিত কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ শুরু করা হয়। বর্তমানে নদীর উত্তর ও দক্ষিণ পাড়ের অ্যাপ্রোচের কাজ শেষ। দৃষ্ঠি নন্দন এই সেতুর নির্মাণ কাজে সমন্বয় করছেন বিশেষজ্ঞসহ সুনামগঞ্জ সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম, আব্দুল হামিদ, আক্কাছ আলী, আব্দুল আলীসহ আরো অনেকেই বলেন- জেলার পাগলা-আউশকান্দি সড়ক ও কুশিয়ারা নদীর সেতু নির্মাণ হয়ে গেলে আমাদেরকে আর সিলেট হয়ে ঢাকা যেতে হবে না। সময় বাঁচবে আড়াই ঘন্টা। কম খরচে দিনে দিনে ঢাকা থেকে বাড়ি ফিরে আসতে পারব। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী কাছে জোর দাবী জানাচ্ছি।

এব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, করোনার কারণে গত বছর চীনা বিশেষজ্ঞরা না আসার কারণে দেশীয় বিশেষজ্ঞরা কাজ করছেন। আশা করছি আগামী বছরের শুরুর দিকেই সেতুর কাজ শেষ হবে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির