editor
প্রকাশিত: 7:10 PM, September 27, 2021
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের চলমান নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সিলেটি লোক নিয়োগের জোরদাবী
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা গত ২৭ সেপ্টেম্বর সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে চলমান নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় সিলেটি লোক নিয়োগের জোরদাবী জানিয়েছেন। সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ১০০% সিলেটি লোক নিয়োগের জোর দাবী জানান। সভায় বক্তারা বৃহত্তর সিলেটের যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য জোর দাবী জানান। সভায় সিলেটের ঘরে ঘরে গ্যাস সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। সিলেট নগরীর ভিতরে টাউন বাস সার্ভিস চালুর জন্য জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল অদুদ, ডাঃ হাবিবুর রহমান, এম.এ কাইউম, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান, মুহিবুর রহমান ফটিক, ফারজানা রহমান, ইকবাল হোসেন আফাজ, ক্ষমা রাণী দে, রুনা বেগম, বদরুজ্জামান কাবুল, খিজির খান, রায়হান আহমদ, মোঃ আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা আহবায়ক মোঃ ফখরুল ইসলাম, আছমা বেগম, রহিমা বেগম প্রমুখ। -বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১