editor

প্রকাশিত: 11:33 AM, September 28, 2021

পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলনের মানববন্ধন

পানির বিল বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলনের মানববন্ধন

জাগো সিলেট আন্দোলনের মানববন্ধন

অনলাইন ডেস্ক ::

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক করোনাকালে পানির বিল দ্বিগুন বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নান্টু চন্দের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো: ছালেক আহমদ, বেলাল মিয়া, সমস মিয়া, সম্রাজ মিয়া, লায়লা বেগম, ফরিদা বেগম, আখি আক্তার, আলাই মিয়া, সমু মিয়া, মানিক মিয়া, আফজল হোসেন, আব্দুস শহিদ, উজ্জ্বল মিয়া, আজিদুর রহমান আজিদ, রাকিন মিয়া, দুখু মিয়া, আরিফ মিয়া, সাকিল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে বিপর্যস্থ সাধারণ মানুষ। মানুষ কাজ হারিয়েছে। বেশিরভাগ মানুষের আয় কমে গিয়েছে। সংসার চালাতে মানুষ হিমশিম খাচ্ছে। এই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশন একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাছাড়া সরকারী প্রতিষ্ঠান সমূহে করোনাকালীন সময়ে ব্যয় সংকোচনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ঠিক এই সময়ে রক্ষণাবেক্ষণের ব্যয়বৃদ্ধি কিংবা বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাতে পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অগ্রহনযোগ্য। বিদ্যমান আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, নতুবা সিলেটের মানুষ দূর্বার গণআন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির