editor

প্রকাশিত: 6:37 PM, September 29, 2021

নগরী থেকে ২২ দিন ধরে মামলার বাদী নিখোঁজ, থানায় জিডি

নগরী থেকে ২২ দিন ধরে মামলার বাদী নিখোঁজ, থানায় জিডি

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের করের পাড়া এলাকার থেকে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন জালালাবাদ থানা দায়ের করা মামলার (নং- ০৫, তাং- ০৫/০২/২০২১ইং) বাদী দুলাল চন্দ্র দাস (৫২)। তিনি করের পাড়ার মোহনা ৬৯নং বাসার বাসিন্দা মৃত প্রভাত চন্দ্র দাসের ছেলে। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়শাখোয়া গ্রামে। এব্যাপারে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জালালাবাদ থানায় সাধারণ ডায়রী করেন তার ছোট ভাই বিশ্বজিৎ চন্দ্র দাস। জিডি নং ৭৫৫।

জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘর থেকে বের হয়ে দুলাল চন্দ্র দাস আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গা ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায় নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও (০১৭১৬ ৭০৬০৩৪) বন্ধ রয়েছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি। গায়ের রং ফর্সা, শারীরিক গঠন হালকাপাতলা, মুখমন্ডল গোলাকার। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

এব্যাপারে নিখোঁজ হওয়া দুলাল চন্দ্র দাসের ভাই বিশ্বজিৎ চন্দ্র দাশ জানান, আমার ভাই দুলালের ছেলে রাজু চন্দ্র দাস মোবাইল সার্ভিসিং এর কাজ করে। তার এক বন্ধু নষ্ট মোবাইল নিয়ে তার কাছে সার্ভিসিং এর জন্য দেয়। সার্ভিসিং বাবদ তার বন্ধুর কাছে ২’শ টাকা পাওনা রয়ে যায়। গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বন্ধুর কাছে পাওনা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে রাজু উপর হামলা চালায়। এতে রাজু রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি তারিখে আমার ভাই রাজুর পিতা দুলাল চন্দ্র দাস বাদী হয়ে জালালাবাদ থানার দুসকী গ্রামের গোপী রঞ্জন রায়ের ছেলে সজিব (২২) ও মৃত অরুণ রায়ের ছেলে রতন রায় (২৫)-কে আসামী করে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় একজন আসামী কে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামী এখনও পলাতক রয়েছে। মামলা তুলে নিতে আমার ভাই দুলাল চন্দ্র দাস ও পরিবারের সকল সদস্যদের নানান ভয়ভীতি প্রদর্শন করে আসছে আসামী পক্ষের লোকজন। আমার ধারণা উক্ত আসামী পক্ষের লোকেরাই আমার ভাইকে গুম করে ফেলেছে। আমার ভাইকে ফিরে পেতে প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ