editor

প্রকাশিত: 7:35 PM, September 29, 2021

তথ্য অধিকার দিবস উপলক্ষে সিলেটে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

তথ্য অধিকার দিবস উপলক্ষে সিলেটে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
জনগণের উপর প্রয়োগ করার জন্য আইনের অভাব নেই। কিন্তু একমাত্র তথ্য অধিকার আইনই জনগণ প্রয়োগ করতে পারেন। অথচ নানা কারণে এ আইনের সঠিক প্রয়োগ হচ্ছে না। তাই সরকারের স্বদিচ্ছা পারে তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন করতে। তথ্য অধিকার আইনের প্রয়োগের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হয়। এতে একটি দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।

গতকাল বুধবার দুপুরে নগরীর একটি রেস্টুন্টে তথ্য অধিকার দিবস উপলক্ষে সুজন- সুশাসনের জন্য নাগরিক, সিলেটের আয়োজনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

 

দ্য হাঙ্গার প্রজেক্ট ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তথ্য অধিকার দিবসের এ আলোচনা সভায় সুজন-সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক উজ্জ্বল মেহেদী, মাহবুবুর রহমান রিপন, সিরাজুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, সাংবাদিক ইকবাল মাহমুদ প্রমুখ।

 

সাংবাদিকদের নিয়ে আয়োজিত এ আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সুবিধার বিষয়গুলো উল্লেখ করে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন দফতরের হয়রানির কথাও উল্লেখ করেন। একই সাথে সকল দফতরে যাতে একজন তথ্য কর্মকর্তা এবং আপিল কর্মকর্তা নির্ধারিত করা হয় সে মর্মে তথ্য কমিশনকে কাজ করতে পরামর্শ দেন। একই সাথে এ আইনের ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণের মাধ্যমে পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পুরো আলোচনা সভার সঞ্চালনা করেন সুজন- সুশাসনের জন্য নাগরিক, সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

 

এদিকে এশিয়া ফাউন্ডেশন ও দ্য হাঙ্গার প্রজেক্টের অর্থায়নে এবং সুজনের সমন্বয়ে চারমাসব্যাপী তথ্য অধিকার ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর দেশব্যাপী পরিচালিত অনলাইন কর্মশালায় অংশ নেন সিলেটের চার সাংবাদিক ও সুজনের এক সমন্বয়কসহ মোট ৫ জন।

 

তাই তথ্য অধিকার দিবসের এ আলোচনা সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন কর্মশালায় অংশ নেয়া সাংবাদিক কাউসার চৌধুরী, ইয়াহয়া মারুফ, শাহ শরীফ উদ্দিন, শাকিলা ববি।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির