editor
প্রকাশিত: 10:11 PM, September 29, 2021

পানির বর্ধিত বিল প্রত্যাহার সহ অন্যান্য দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের গণস্বাক্ষর
সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমানো, গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান্টের কাজ দ্রুত শুরু করা এবং বিদ্যুৎ ও গ্যাসের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত করার দাবীতে গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির পূর্ব ঘোষিত অনুযায়ী ২৯ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টা থেকে সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে গণ স্বাক্ষর কর্মসূচি পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মকসুদ হোসেন বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধের লক্ষ্যে নাগরিক সমাজ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পানির বর্ধিত বিল প্রত্যাহারের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্পষ্ট ঘোষণা নগরবাসী দেখতে চায়। ইতিমধ্যে এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সিলেট নগরীর প্রগতিশীল দেশপ্রেমিক ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নাগরিক আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। এই দাবীকে গুরুত্বের সাথে বিবেচনা করে অবিলম্বে সিসিকের পানির বর্ধিত বিল পুরোপুরি প্রত্যাহারের জোর দাবী করেন। পাশাপাশি দুর্নীতি, হয়রানী ও অপচয়মুক্ত গ্যাস-বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের কাজ তরান্বিত, এলপিজি গ্যাসের মূল্য অবিলম্বে কমানের জোর দাবী জানান।
পরিষদের দাবীনামার সমর্থনে শত শত নাগরিক গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করে অংশ নেন।
কেন্দ্রীয় সদস্য মানবাধিকারকর্মী সৈয়দ আকরাম আল সাহানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ডাঃ অরুণ কুমার দেব, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুবনেতা এহছানুল হক তাহের, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমিরুল ইসলাম চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, মোক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক রিকন তালুকদার রিখন, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সন্তুষ দেব প্রমুখ।
কর্মসূচি শেষে সিলেটের প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এডভোকেট এর আশু রোগমুক্তি কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ