editor
প্রকাশিত: 4:17 PM, October 1, 2021
নিজস্ব প্রতিেবদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সিলেট অঞ্চলের জন্য নির্ধারিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টা ‘ক’ ইউনিটের শিক্ষাভবন-এ এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এসময় উপাচার্য বলেন, সিলেট অঞ্চলের পরীক্ষার্থীরা শাবি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আমরা ঢাবি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা নিচ্ছি। এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণে নানামুখী ব্যাবস্থা আমরা নিয়েছি। আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে, তারা তৎপর রয়েছে। এছাড়া সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, করোনার প্রভাব দেশে অনেকাংশে কমে এসেছে। তারপরও সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি কেন্দ্রের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. আলমগীর কবীরসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, দপ্লল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাবির এ ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হওয়া এ ভর্তি পরীক্ষা বেলা সাড়ে ১২টায় শেষ হবে।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির