editor
প্রকাশিত: 12:18 AM, October 2, 2021
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-৩ আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার এম এ সালাম বলেছেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। কিন্তু সরকার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদেশে যেতে দিচ্ছে না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি শুক্রবার (১ অক্টোবর) দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিক দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিক দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের বিএনপির, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিক দল, জাসাস সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাকে মোটর শোভযাত্রার মাধ্যমে বাসায় পৌছে দেন। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১