editor
প্রকাশিত: 5:13 PM, October 2, 2021

(প্রতীকী ছবি)
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলায় ২ সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার কছপুরাই গ্রামের আমির আহমদের স্ত্রী জলি বেগম (৩০)।
শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করনসীরোডস্থ ছয়ফুল বিবির ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, জলি বেগম ও আমির আহমদ দম্পতির ৯ বছর বয়সী ছেলে তামিম ও ৬ মাস বয়সী তামিমা বেগম নামের দুই সন্তান রয়েছে। তামিমা জন্মের পর থেকে জলি বেগম কিছুটা মানসিক অসুস্থ হয়ে পরেন। শুক্রবার সন্ধ্যায় স্বামী আমির আহমদ জলি বেগমমের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ না করায় আশপাশের লোকজনকে বিষয়টি জানিয়ে জলির বাবার বাড়িতে খবর দেন।
রাত সাড়ে ৮টা দিকে ইউপি চেয়ারম্যান ও নিহতের পিতা মাতার সামনেই ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় ঘরের জানালার গ্রীলের সাথে গলায় ওড়না পেচানো লাশ। বিছানায় ৬ মাস বয়সী শিশু তামিমা বেগম ঘুমাচ্ছে। বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য শ্যামলবনিক বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পারিবার জানিয়েছে সে কিছুটা মানুসিক অসুস্থ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১