editor

প্রকাশিত: 12:23 PM, October 3, 2021

ফুরিয়ে আসছে সিলেটের গ্যাসের মজুদ

ফুরিয়ে আসছে সিলেটের গ্যাসের মজুদ

অনলাইন ডেস্ক ::

সিলেট অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসছে। এ অঞ্চলে যেসব খনি আছে, সেগুলো থেকে বছরের পর বছর ধরে গ্যাস উত্তোলন করায় মজুতে টান দিতে শুরু করেছে। অবশ্য শুধু সিলেট অঞ্চলেই নয়, এ অবস্থা সারাদেশের গ্যাস কূপগুলোর।

মজুত কমে আসতে থাকায় শতভাগ গ্যাস আমদানির দিকে ঝুঁকছে দেশ। নতুন করে তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বড় সাফল্য না পাওয়া আর দ্রুত মজুত ফুরিয়ে আসার কারণে ক্রমে আমদানি নির্ভরতা বাড়ছে। আগামী ১০ বছরের মধ্যে চাহিদার পুরো গ্যাস আমদানি করেই চালাতে হবে।

পরিসংখ্যান বলছে, দেশে মোট গ্যাস মজুতের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এরমধ্যে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ৩০ টিসিএফ। এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে ১৮ দশমিক ৫৩ টিসিএফ। অবশিষ্ট আছে ১১ দশমিক ৫২ টিসিএফ।

পেট্রোবাংলা সূত্র বলছে, এখন প্রতি বছর গড়ে এক টিসিএফ করে গ্যাস উত্তোলন হয়ে থাকে। অর্থাৎ অবশিষ্ট মজুদে আর ১০ বছর মতো চলবে। কিন্তু ক্রমান্বয়ে প্রতি বছরই গ্যাস উত্তোলন ক্ষমতা কমে আসবে। এতে করে শেষের বছরগুলাতে সংকট আরও প্রকট হবে। দেশীয় গ্যাসের উৎপাদন কমে আসলে আনুপাতিক হারে আমদানি বাড়াতে হবে।

যে খনির যে অবস্থা

বাপেক্স-এর ৮টি গ্যাস ক্ষেত্রের মোট মজুত ১ দশমিক ৪৬ টিসিএফ থেকে ৪৭৩ বিসিএফ তোলা হয়েছে। অবশিষ্ট রয়েছে ৯৮৭ বিসিএফ।

খনিগুলোর মধ্যে বেগমগঞ্জে মজুত ৩৩ বিসিএফ এর মধ্যে তোলা হয়েছে ৬ বিসিএফ। অবশিষ্ট রয়েছে ২৬ বিসিএফ। শাহবাজপুরে ২৬১ বিসিএফ এর মধ্যে ৬৮ বিসিএফ তোলা হয়েছে। অবশিষ্ট মজুতের পরিমাণ ১৯২ বিসিএফ।

সেমুতাং-এ মজুত ৩১৮ টিসিএফ-এর মধ্যে ১৩ দশমিক ৭ তোলা হয়েছে, মজুত রয়েছে ৩০৪ বিসিএফ। ফেঞ্চুগঞ্জে ৩২৯ বিসিএফ মজুতের ১৬২ তোলা হয়েছে মজুত রয়েছে ১৬৬ বিসিএফ। সালদা নদীতে ২৭৫ টিসিএফ-এর মধ্যে ৯৫ দশমিক ১ তোলা হয়েছে বাকি রয়েছে ১৮০ বিসিএফ। শ্রিকাইলে ১৬১ বিসিএফ এরমধ্যে ১০৮ তোলা হয়েছে অবশিষ্ট মজুত ৫৩ টিসিএফ। সুন্দলপুরে ৫০ দশমিক ৫ বিএসএফ এরমধ্যে ১৮ তোলা হয়েছে অবশিষ্ট রয়েছে ৩২ বিসিএফ। রূপগঞ্জে ৩৩ দশমিক ৬ বিসিএফ মজুত থাকলেও এখনও তোলার কাজ শুরু হয়নি।

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির মোট মজুত ১২ দশমিক ২৫২ টিসিএফ, এরমধ্যে তোলা হয়েছে ৮ দশমিক ৭৬৮ টিসিএফ। বাকি রয়েছে ৩ দশমিক ৪৮৪ টিসিএফ।

খনিগুলোর মধ্যে মেঘনায় ১০১ বিসিএফ এর মধ্যে ৭৬ বিসিএফ তোলা হয়েছে। অবশিষ্ট রয়েছে ২৫ বিসিএফ। নরসিংদীতে ৩৪৫ এর মধ্যে ২২২ তোলার পর ১২৩ বিসিএফ অবশিষ্ট রয়েছে। কামতায় ৫০ বিসিএফ এরমধ্যে ২১ তোলা পর ২৯ বিসিএফ গ্যাস রয়েছে।

হবিগঞ্জে দুই দশমিক ৭৮৭ টিসিএফ মধ্যে ২ দশমিক ৫৮৮ টিসিএফ তোলা হয়েছে। বাকি রয়েছে ১৯২ বিসিএফ। বাখরাবাদে ১ দশমিক ৩৮৭ টিসিএফ এরমধ্যে ৮৮৫ বিসিএফ তোলার পর ৫৪২ বিসিএফ বাকি রয়েছে। দেশের সব চাইতে বড় ক্ষেত্র তিতাসের ৭ দশমিক ৫৭২ টিসিএফ এর মধ্যে ৫ দশমিক ০১৫ টিসিএফ। অবশিষ্ট রয়েছে ২ দশমিক ৫৬৭ টিসিএফ।

শেভরন বাংলাদেশের তিন ক্ষেত্রের মোট মজুত ৯ দশমিক ৭৪২ টিসিএফ। উত্তোলন করা হয়েছে ৬ দশমিক ৪৫৩ টিসিএফ। বাকি রয়েছে ৩ দশমিক ২৮৯ টিসিএফ। শেভরনের বিবিয়ানাতে এখনও ২ টিসিএফ এর একটু বেশি, মৌলভীবাজারে ১৫৮ বিসিএফ এবং জালালাবাদে এক দশমিক ২৬ টিসিএফ মজুত অবশিষ্ট রয়েছে।

সিলেট গ্যাস ফিল্ডের মোট মজুতের পরিমাণ ৭ দশমিক ৩৩ টিসিএফ এরমধ্যে এক ১ দশমিক ৭৮৪ টিসিএফ তোলা হয়েছে। এখানের ৫টি খনিতে এখনও মজুত রয়েছে ৫ দশমিক ২৪৯ টিসিএফ। এখানের পাঁচটি খনি হচ্ছে কৈলাসটিলা, সিলেট, রশিদপুর, ছাতক এবং বিয়ানীবাজার। এছাড়া বাংগুরাতে ১১৮ বিসিএফ, ফেনিতে ৬৭ বিসিএফ মজুত রয়েছে।

ক্রমান্বয়ে কমছে দেশীয় গ্যাসের উৎপাদন

পেট্রোবাংলা বলছে, প্রতি মাসেই দেশে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। খনিগুলো থেকে প্রতিমাসে দুই থেকে ৮ ভাগ হারে গ্যাসের উৎপাদন কমতে শুরু করেছে। এখন দৈনিক ১৫০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) দেশীয় গ্যাস তোলা হচ্ছে। গত পাঁচ বছর আগেও দেশে প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হতো। কিন্তু এখন তা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে।

গত দশ বছরে দেশে বড় কোনও গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়নি। দ্বিতীয় ও তৃতীয় মাত্রার (টু ডি, থ্রি ডি) জরিপের ফলাফলে সাড়া জাগানো কোনও খবর আসেনি।

সংকট সামাল দেওয়ার পরিকল্পনা

আগামী কয়েক বছর দেশে যে গ্যাসের ঘাটতি হবে তার পুরোটা আমদানি করেই চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার মহেশখালীতে প্রতিদিন এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য ভাসমান টার্মিনাল স্থাপন করেছে। পায়রাতেও এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানির জন্য টার্মিনাল করা হচ্ছে। কিন্তু এখন দেশে গ্যাসের চাহিদা রয়েছে সর্বোচ্চ প্রতিদিন তিন হাজার ৭০০ এমএমসিএফডি। ফলে পায়রা এবং মহেশখালীর টার্মিনালে সার্বক্ষণিক পুরোদমে আমদানি করা হলেও ঘাটতি থাকবে।

জ্বালানি সচিব মো. আনিছুর রহমান সাম্প্রতিক একটি সেমিনারে বলেন, আমরা গ্যাস অনুসন্ধানে নজর দিচ্ছি। তিনি বলেন, বিশেষজ্ঞরা বলছেন হাইপ্রেসার জোনে কাজ করতে। কিন্তু সেখানে কাজ করা যায় কি না দেখা হচ্ছে। এজন্য নতুন প্রযুক্তি খোঁজা হচ্ছে। প্রয়োজনে বাপেক্সের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করা যায় কি না তা দেখা হচ্ছে।

বিশেষজ্ঞ মতামত

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, সরকারের উচিত হবে খুব দ্রুত সংকট সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া। নাহলে হুট করেই এমন সংকট সৃষ্টি হবে যা সামাল দেওয়া কঠিন হয়ে উঠবে। তিনি বলেন, দেশে বেশি বেশি অনুসন্ধান কাজ চালানোর পাশাপাশি বিদেশ থেকে আমদানির একটি সুষ্ঠু পরিকল্পনা হাতে নিতে হবে।

 

ডিএসএস / ৩ অক্টোবর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ