editor
প্রকাশিত: 2:23 PM, October 3, 2021

ভাটেরা ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন দলীয় প্রতীক থেকে বঞ্চিত করতে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
দলীয় প্রতীক থেকে বঞ্চিত করতে আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম। তিনি গতকাল শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করেছেন, দলীয় প্রতীক থেকে বঞ্চিত করতেই তার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার শুরু হয়েছে।
দুপুরে প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান নজরুল। তিনি নিজেকে মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য দাবি করে বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক হতে বঞ্চিত করার উদ্দেশ্যে, দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা, স্থানীয় স্বাধীনতাবিরোধি অনুপ্রবেশকারী এবং বিগত নির্বাচনে বিদ্রোহী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।’
তিনি আরও বলেন, ‘২০১৬ সালে অনুষ্ঠিত ৩ নম্বর ভাটেরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই। এরপর ভাটেরার কাঙ্খিত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করি। ভাটেরা ইউনিয়নকে একটি আধুনিক সুন্দর ও বাসযোগ্য ইউনিয়নে রূপান্তরিত করি। ফলে অন্যান্য ইউনিয়নের তুলনায় আমার ভাটেরা ইউনিয়ন তথা ইউনিয়নবাসীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
এ কারণে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে দলীয় নৌকা প্রতীক থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এবং দলীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে নানা অপপ্রচার শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। এজন্য তিনি ফিনল্যান্ড প্রবাসী, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান মুন্নাকেও দায়ী করেন।
তিনি বলেন, ‘সাজ্জাদুর রহমান মুন্নার মাধ্যমে প্রচারিত সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদীত তথ্য ও সংবাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছি এবং এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
নিজেকে আবাসন ব্যবসায়ী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোপূর্বে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় এস.পি টাওয়ার-১ ও এস.পি টাওয়ার-২ নির্মিত হয়েছে। তিনটি দলিলমূলে সিলেট সিটি করপোরেশনের শাহপরাণ (রহ.) এলাকার রায়নগর মৌজায় জেএল নং- ৯৭, বি.এস জে.এল নম্বর- ৮০, বিএসডিপি খতিয়ান নম্বর- ১৫৯১, এস এ খতিয়ান নম্বর- ৩৯৬৯ ও ৩৯৬৭ নম্বর দাগে বাড়ি ও রাস্তা রকম মোয়াজী ১৫ শতক ৯২ পয়েন্ট ভূমি খরিদা সূত্রে মালিক ও দখলকার। এ ভূমিতে এস.পি টাওয়ার-৩ নির্মাণের জন্য সিলেট সিটি করপোরেশন থেকে ৬ তলা টাওয়ারের নকশা অনুমোদন করে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে টাওয়ারের কাজ শুরু করি। বর্তমানে ভবনের ৯৫% কাজ সম্পন্ন হয়েছে। টাওয়ারের কাজ বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো বাধা বা আপত্তির সম্মুখিন হইনি।
গত ২১ আগস্ট প্রথম অপপ্রচার শুরু হয় জানিয়ে চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘ওই দিন হঠাৎ শিবগঞ্জের নবারুন-২ এর বাসিন্দা ফিনল্যান্ড প্রবাসী মো. সাজ্জাদুর রহমান মুন্না আমার জায়গায় দেয়াল নির্মাণ শুরু করেন। আমি তখন তাকে দেয়াল নির্মাণ করতে নিষেধ এবং কাজ থেকে বিরত থাকা অনুরোধ করি। এ নিয়ে হট্টগোল ও বাক-বিত-া হয়।
‘এ বিষয়টি সমাধানে সালিশও হয়েছে। ৪ ও ৫ সেপ্টেম্বর সালিশ ও জায়গা সার্ভে করার পর সিদ্ধান্ত দেওয়া হলেও সাজ্জাদ মুন্না গংরা তা মেনে নেননি। এরপর থেকে তারা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন খবর প্রচার শুরু করে।’- যোগ করেন তিনি।
চেয়ারম্যান তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন সংবাদ প্রসঙ্গে বলেন, ‘সংবাদ সম্মেলন করে মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থান করেছেন মুন্না। দেশে-বিদেশে অবস্থানরত তার অপকর্মের প্ররোচনাকারী সহযোগী হোতা ও আতœীয়স্বজনরা নিয়মিতভাবেই তা শেয়ার-কমেন্ট- লাইক করে পোস্ট ভাইরাল করে যাচ্ছেন। এতে আমার স্থানীয় এলাকার জনগণ ও দলীয় সমর্থক, শিবগঞ্জ এলাকার লোকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা রয়েছে।
এ বিষয়ে তিনি ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইব্যুনাল, সিলেটে (৯৫/২০২১ নম্বর) মামলা দায়ের করেছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ দ-বিধি অনুযায়ী রুজু হয় এবং বর্তমানে মামলাটি তদন্তাধীন। এর আগে তিনি ১৬ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে ১৪৩/৪২৭/৩৮৫/৩৪ দ-বিধিতে ২৭৬/২০২১ নম্বর চাঁদাবাজির মামলা করেছেন। এ মামলাটিও চলমান।
এ বিষয়ে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন এবং অপপ্রচারে কান না দিতে দলীয় নেতাকর্মী, অনুসারী ও শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানান ভাটেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির