editor
প্রকাশিত: 3:12 PM, October 3, 2021
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে :এ এফ এম সোলায়মান চৌধুরী
আমার বাংলাদেশ (এবি) পার্টি সিলেটের সংগঠকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল ২ অক্টোবর শনিবার বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর সমন্বয়ক ওমর ফারুক এর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব এডভোকেট হোসাইনুর রহমান লায়েছ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক এ.এফ.এম সোলায়মান চৌধুরী বলেন, আপনারা যারা একটা বেটার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “এবি পার্টি” এর সাথে সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ আমাদের দেশ, এ দেশে আমাদের জন্ম। আর জন্মভূমিকে ভালোবাসা ঈমানি দায়িত্ব। এবি পার্টি চায় সকলের মধ্যে সেই দেশপ্রেম জাগরুক হোক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সমুন্নত হোক। আর এর মাধ্যমে কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। আর এই কাজে সবার আগে এবি পার্টির একজন সদস্য হিসেবে আপনাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে এবি পার্টির যুগ্ম আহবায়ক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম বলেন, আমাদের দেশে সতেরো কোটি মানুষ। যার হাত হয়েই আসুক একটা সুন্দর সিস্টেম আমাদের প্রয়োজন। বাংলাদেশের নিয়ম ভাঙা মানুষগুলো, দুর্নীতিগ্রস্থ মানুষগুলো ভিনদেশে গিয়ে নিয়মের কারণে, আইনের প্রয়োগকে মেনে- ভয় করে ভাল হয়ে যায়, সুশীল আচরন করে। কাজেই ব্যক্তিকে, গোষ্ঠীকে সারাক্ষণ গালমন্দ না করে সমস্যা চিহ্নিত করে সমাধানকল্পে একটা বেটার পদ্ধতির দিকে সবাইকে আহবান করা সময়ের দাবি। পরস্পরকে সারাবছর ধরে দোষারোপ করা যাবে কিন্তু এই দাসপ্রথা থেকে বের হওয়া যাবে না। সব দেশপ্রেমিক ব্যক্তিরা সব দলে ছড়িয়ে আছেন যাদের ঐক্যবদ্ধ করা খুব জরুরি। সকল দেশপ্রেমিক জনগণকে সমৃদ্ধ দেশ গড়তে এক হওয়ার বিকল্প নেই। হিংসা বিদ্বেষ ঘৃণা পরশ্রীকাতরতার চর্চা না করে ভালোবাসা ও শ্রদ্ধার চর্চা করা সময়ের দাবি।
সভায় আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক মোঃ আলতাফ হোসাইন, সিলেট জেলা আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আহবায়ক মোঃ জসিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও সাউথ আফ্রিকার সমন্বয়ক মিসবাহ মন্জুর, জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিস, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশরাফ হোসাইন, সহকারী সদস্য সচিব আহমেদ খলিল তাপাদার, মাওলানা আবুল কালাম মুন্না, আনছার আলী, যুববিভাগ জেলা সমন্বয়ক সাহেদ আহমেদ চৌধুরী, মহানগর যুববিভাগের সমন্বয়ক তানজিল নাফি, মহানগর সমন্বয় কমিটির সদস্য রেজাউল করিম সুয়েব, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম, সঞ্জব আলী সাকিব, রুমান আহমেদ, মুজাম্মেল হোসাইন প্রমূখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির