editor
প্রকাশিত: 4:29 PM, October 3, 2021

সেবা সপ্তাহে লায়ন্স ক্লাব অব সিলেটের বিভিন্ন কর্মসূচী পালিত
আন্তর্জাতিক লায়ন্স ক্লাব সেবা সপ্তাহ অক্টোবর ২০২১ উপলক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানার ফরিদাবাদ আবাসিক এলাকায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বিকেল ৪টায় কর্মসূচীর মধ্যে ছিল মেডিকেল ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ ক্যাম্পাসে শিশু শিক্ষার্থীদের দাতের চিকিৎসা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান, শতাধিক বৃক্ষের চারা রোপন করা। এসব কর্মসূচীর উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট লায়ন মো. মুহিতুর রহমান এমজেএফ।
এসময় পাস্ট প্রেসিডেন্ট লায়ন আব্দুল হামিদ, প্রজেক্ট চেয়ারপার্সন লায়ন এডভোকেট মিসবাউল ইসলাম, লায়ন মাহবুবুল হক, লায়ন হুমায়ুন কবির, লায়ন আব্দুল্লাহ মামুন সামন, লিও দাইয়ান, লিও ইমরান, লিও শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট ডেন্টাল সেন্ট্রাল কলেজের দন্ত চিকিৎসক ডা. মালিহা ইসলাম বিডিএস, ডা. শামসুন নাহার সুমী বিডিএস, ডা. আরফা ইসলাম নিশি বিডিএস, ডা. পারভেজ আহমদ মুন্না বিডিএস এর সার্বিক সহযোগিতায় সেখানে মেডিকেল ডেন্টাল সেবা বাস্তবায়ন করা হয়। সেবাকালে শতাধিক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে উপস্থিত দন্ত চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া মাদ্রাসা হলরুমে বিকাল ৫টায় শিক্ষার্থীদের মধ্য থেকে পবিত্র কোরআনে তেলাওয়াত শুনানো হয়। ফরিদাবাদ আবাসিক এলাকার একটি প্লটে বিভিন্ন ফল-ফলাদির ১’শ বৃক্ষ চারা লায়ন্স ক্লাব অব সিলেটের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক রোপন করেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির