editor

প্রকাশিত: 6:52 PM, October 3, 2021

‘জুবায়ের-হারিস-আরব আলীদের হাতে রাতারগুলের মাঝিরা জিম্মি’

‘জুবায়ের-হারিস-আরব আলীদের হাতে রাতারগুলের মাঝিরা জিম্মি’

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ জুবায়ের-হারিস-আরব আলীদের হাতে রাতারগুলের মাঝিরা জিম্মি

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত জনপ্রিয় সোয়াম্প ফরেস্ট ‘রাতাগুল’ গুটিকয়েক ব্যক্তির কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় দুই গ্রামের বাসিন্দারা। রবিবার (৩ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ফতেহপুর ইউনিয়নের রামনগর ও বাগবাড়ি বাসিন্দারা এ অভিযোগ করেন।

তারা দাবি করেছেন, স্থানীয় জুবায়ের আহমদ, হারিস মিয়া, আরব আলী, মিনহাজ উদ্দিন, আব্দুল কাদির, আমীর আলী চক্র খেটে খাওয়া নৌকার মাঝিদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন। তাদের কথামতো না চললে রাতারগুলে নৌকা চালাতে দেওয়া হয় না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগবাড়ি গ্রামের রশিদ আহমদ।

তিনি বলেন, ‘আমরা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রামনগর ও বাগবাড়ি গ্রামের অধিবাসী। আমাদের বুকের উপর দিয়ে বিখ্যাত রাতারগুল জলাবনে যাওয়ার সরুপথ। গ্রামের দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন ও কর্মসংস্থানের আশায় আমরা দুই ফসলি জমি নষ্ট করে পর্যটকদের যাতায়াতের জন্য রাস্তার জায়গা দিয়েছি।

তিনি অভিযোগ করেন, ‘গত কয়েক বছর ধরে আমাদের বাগবাড়ি ও রামনগর গ্রামের ২৬ জন নৌকা চালক রাতারগুল ঘাটে পর্যটকবাহী নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। রাতারগুল ও দেওয়ানেরগাঁও গ্রামের চাঁদাবাজ চক্র হিসেবে পরিচিত জুবায়ের আহমদ, হারিস মিয়া, আরব আলী, মিনহাজ উদ্দিন, আব্দুল কাদির, আমীর আলী নিয়মিত তাদের উপর নির্যাতন চালাত।

তিনি আরও বলেন, ‘নৌকা চালিয়ে পাওয়া টাকার বড় একটি অংশ আত্মসাৎ করা করে নিত এই চক্র। এ অবস্থায় আমরা ২৬ জন মিলে প্রতিবাদ করলে চার মাস আগে আমাদের ঐ ঘাট থেকে নৌকা চালাতে নিষেধাজ্ঞা জারি করে তারা। তাদের সেই নিষেধাজ্ঞা অমান্য করে ঐ ঘাটে নৌকা চালাতে গেলে প্রাণে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও চেয়ারম্যানের সাহায্য চেয়েও তারা প্রতিকার পাননি। বিষয়টি মিমাংসা করতে গেলেও কোনো লাভ হয়নি। চাঁদাবাজ চক্রটি বাগবাড়ি ও রামনগরের নৌকা চালকদের রাতারগুল ঘাটে নৌকা চালাতে দেয়নি। উল্টো হুমকি ধমকি দিয়ে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ব্যাপারে আমরা থানা এবং উপজেলা নির্বাহী অফিসারের বরাবরও অভিযোগ দাখিল করেন তারা। তাতে কোনো ফল পাওয়া যায়নি। গোয়াইনঘাট থানা প্রশাসন অজ্ঞাত কারণে এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়েকবার উদ্যোগ নিলেও কোনো অবস্থাতেই এই চাঁদাবাজ চক্রকে নিবৃত্ত করতে পারেননি। উল্টো গত ১৯ সেপ্টেম্বর রাতারগুলঘাটে বিষয়টি মিমাংসা করতে এসে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে।’

রাতারগুলে নৌকা চালকদের উপর মানবিক নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘একজন নৌকা চালক ৭৫০ টাকায় একটা ট্রিপ দিলেও এই চাঁদাবাজ চক্র মাঝিকে ১০০ টাকা দেয়। বাকি সব টাকা তাদের কাছে জমা রাখে এবং প্রতি তিন ট্রিপ হলে দেয় আরও ৫০০ টাকা। অন্য টাকাগুলো নানা কাজের কথা বলে তাদের কাছে রাখে এবং পরে ‘পুলিশ ম্যানেজ’ বা ‘সাংবাদিক ম্যানেজ’-এর নামে সব টাকা তারা নিজেরাই আত্মসাত করেন।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আব্দুল মতিন, মো. আরমান আলী, কয়ছর আহমদ, মালেক প্রমুখ।

সম্প্রতি এই চক্র দুই গ্রামের ১৪ থেকে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে জানিয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা এই ১৪ জন পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি। এখনও তারা আমাদের নানাভাবে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা অসহায়।’

গ্রামবাসী রাতাগুল ঘাটে বাগবাড়ি ও রামনগর গ্রামের ২৬ জন মাঝিকে নৌকা চালানোর সুযোগ চাওয়ার পাশাপাশি ফোনের ট্রিপ নামক প্রতারণামূলক চালাকির ট্রিপ বন্ধ এবং ঘাটে একজন নিরপেক্ষ ম্যানেজার নিয়োগের দাবি জানান। তাছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে যেসব মামলাদায়ের করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ‘দাবিগুলো বাস্তবায়ন হলে ফতেহপুর ইউনিয়নের বাগবাড়ি-রামনগর ও রাতারগুল-দেওয়ানেরগাও গ্রামবাসীর বিরোধ নিষ্পত্তি হওয়ার পাশাপাশি কিছু চরম দরিদ্র মানুষের জীবনে শান্তি ও নিরপত্তা ফিরবে। পাশাপাশি পর্যটকদের মধ্যে চাঁদাবাজরা যে ভীতি ছড়িয়ে দিয়েছে তাও দূর হবে।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়াইনঘাট উপজেলা ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির