editor
প্রকাশিত: 6:22 PM, October 4, 2021
কানাইঘাট প্রতিনিধি::
সিলেটের কানাইঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পূর্ব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার প্রবীণ মুরব্বি মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)। দাদা-নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, রবিবার (৩ অক্টোবর) রাতে নিজ চাউরা গ্রামের মাওলানা ফখর উদ্দিনের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন ছিড়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী ও মাওলানা ফখর উদ্দিন নিজে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ফোন করে তার ছেড়ার বিষয়টি জানান। এরপরও টনক নড়েনি বিদ্যুৎ কর্তৃপক্ষের। তারা সকাল পর্যন্ত বিদ্যুৎ-এর লাইন মেরামত করেনি।
সোমবার মাওলানা ফখর উদ্দিনের নাতি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতের ওই ছেড়া তারে জড়িয়ে পড়ে। নাতিকে এই অবস্থায় দেখে ফখর উদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুতের কানাইঘাট জোনাল অফিস ঘেরাও করেছেন। এ রিপোর্ট লেখা (বিকেল ৫টা) পর্যন্ত ঘটনাস্থলে কানাইঘাট থানাপুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ