editor

প্রকাশিত: 6:35 PM, October 4, 2021

চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য ফখরের ইন্ধনে অপপ্রচার

চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য ফখরের ইন্ধনে অপপ্রচার

পাল্টা সংবাদ সম্মেলনে মাঝিদের অভিযোগ চাঁদা না দেওয়ায় ইউপি সদস্য ফখরের ইন্ধনে অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক

দেশের একমাত্র জলারবন রাতারগুলে পর্যটকবাহী নৌকা থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করেছেন রাতারগুল গ্রামের মাঝিরা। তাদের দাবি, স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিনকে চাঁদা না দেওয়ায় মাঝিদের জড়িয়ে পুলিশ ও সাংবাদিকদের নামে টাকা তুলে চাঁদাবাজির অপপ্রচার করছেন। এটি একটি পরিকল্পিত ঘটনা। মুলত ফখর উদ্দিন তার ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এমন মিথ্যে অভিযোগ তুলেছেন।

সোমবার বেলা আড়াইটায় সিলেট জেলা প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রাতারগুল গ্রামের মাঝিরা। সংবাদ সম্মেলনে মাঝিদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন মাঝি মিনহাজ উদ্দিন।

মিনহাজ উদ্দিন বলেন, সম্প্রতি ফখর উদ্দিন রাতারগুল ঘাটে পর্যটকবাহী নৌকা থেকে প্রতি সপ্তাহে ৪ হাজার টাকা চাঁদা দাবি করলে আমরা চাঁদা দিতে অস্বীকার করি। এরপর ফখর ও তার লোকজন বাগবাড়ি ও রামনগর গ্রামে রাস্তায় রাতারগুলগামী পর্যটকবাহী গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা করেছিলেন ইউপি সদস্য ফখর উদ্দিন, তার লোক আব্দুর রশিদ, আরমান আলী, মনশাদ উদ্দিন, আব্দুল আহাদ, কামরুল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, আব্দুল ওয়াহিদ, আইযুব আলী, আব্দুল মতিন, আব্দুল মালিক, কয়ছর আহমদ, শরিফ উদ্দিন ও জুবের আহমদ। এ ঘটনায় আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আসামী করে মামলা দায়ের করেছি। এতে ক্ষিপ্ত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফখরের লোক বাগবাড়ি গ্রামের আব্দুর রশিদ আমাদের মিথ্যা ও ভিত্তিহীনভাবে অপপ্রচার করছেন। অথচ আব্দুর রশিদ কোনো মাঝি নয়। তিনি ইউপি সদস্য ফখরের ইন্ধনে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।

তিনি আরও বলেন, নৌকার মাঝিদের কাছ থেকে প্রতি ট্রিপের ৭৫০ টাকা থেকে মাঝিদের মাত্র ২শ’ টাকা দেয়া হয় তাদের এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। ফখর মেম্বারকে চাঁদা না দেওয়ায় তিনি আমাদের মান সম্মানের উপর আঘাত হেনেছেন। এছাড়া সম্প্রতি ফখর তার লোকজন দিয়ে গত ১৯ সেপ্টেম্বর ঘাটে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্চিত করেছেন। আর তার দোষ চাপিয়েছেন আমাদের উপর। এ ঘটনার জন্য রাতারগুল গ্রামের কেউ জড়িত নয়।

রাতারগুল ঘাটের নৌকার মাঝি মিনহাজ বলেন, এই জলারবনে তিনটি ঘাট রয়েছে। এর মধ্যে রাতারগুল ঘাটে বর্তমানে ১৩২টি নৌকা চলাচল করে। এর মাধ্যমে ৩শ পরিবার জীবিকা নির্বাহ করছে। করোনার কারণে এমনিতেই পর্যটক কম। আমাদের আয় রোজগারও কম। এই অবস্থায় রামনগর গ্রামের চৌরঙ্গীর ঘাট ছেড়ে আরও ২৬টি নৌকা আমাদের ঘাটে চালানো দাবি তুলেছেন ফখরের লোকজন। অথচ তারা চৌরঙ্গির ঘাটে রাতারগুল গ্রামের কোন মাঝিকে নৌকা চালাতে দেয়না। মূলত ফখরের ঘাটে পর্যটক বাড়াতে তিনি দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের সাথে খারাপ ব্যবহার করেন। রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদাবাজিও করে আসছেন। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা রাতারগুলবাসী সুখে দুঃখে যুবলীগ নেতা জুবায়ের আহমদকে আমাদের পাশে পাই। ঘাটের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আমাদের সহযোগীতা প্রদান করেন। আগামী নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। আর তাই চাঁদাবাজ ফখর মেম্বার প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। রাতারগুলের কোনো ঘাটে জুবায়ের আহমদেও নৌকা নেই। তার নামে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মিনহাজ বলেন, ফখর মেম্বারের চাঁদাবাজির কারণে আমরা অতিষ্ঠ। শুধু আমরা নয়, পর্যটকবাহী গাড়ি আটকে দিয়ে ফখর ও তার লোকজন সিলেটের সম্মান ও ভাবমুর্তিতে আঘাত হেনেছেন। আমরা অবিলম্বে তাকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। একই সাথে তাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাতারগুল গ্রামের সোনা মিয়া, কাদিও, বিলাল, খালেদ, দেওয়ানের গাও এলাকার কয়ছর ও ফখরুল ইসলামসহ অনেকে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির