editor
প্রকাশিত: 7:36 PM, October 4, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটে দেশের আড়াইশতাধিক শাটলারের অংশগ্রহণে শুরু হয়েছে ‘কাউন্সিলর আজাদ ২য় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১’।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোরে টুর্নামেন্টটির আয়োজন করেছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদ। সোমবার সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের প্রবর্তক, ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
দ্বিতীয়বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে দেশের শীর্ষস্থানীয় সকল শাটলার অংশ নিয়েছেন। চার ক্যাটাগরিতে আয়োজিত টুর্নামেন্টে পুরুষ দ্বৈতে ৬৪ দল, মহিলা দ্বৈতে ১৬ দল, মিশ্র দ্বৈতে ১৬ দল ও অ্যামেচার দ্বৈতে ৩২ দল অংশ নিয়েছে। সবমিলিয়ে টুর্নামেন্টটিতে অংশ নিয়েছেন ২৫৬ জন শাটলার।
সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিটি কাউন্সিলর রাশেদ আহমদ, আবদুর রকিব তুহিন, ও শওকত আমিন তৌহিদ, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডাররেশনের সাবেক সাধারণ সম্পাদক জুবায়দুর রহমান রানা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সহ সভাপতি শাহ্ দিদার আলম নবেল, সাবেক জাতীয় কোচ ও জাতীয় চ্যাম্পিয়ন রাসেল কবীর সুমন, আন্তর্জাতিক আম্পায়ার নাজীব ইসমাইল রাসেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সদস্য মঞ্জুর আল মামুন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, জনতা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এহতেশামুল হক লয়েছ, টিলাগড় ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির