editor
প্রকাশিত: 12:35 PM, October 3, 2020
ডেস্ক রিপোর্ট:-
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের আলামত নষ্ট করতে চেয়েছিলো অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে ঘটনাস্থলে পুলিশ চলে আসায় তারা তা করতে পারেনি। সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার এসআই মো. সোহেল রানা এ সময় ঢুকে পড়ায় তা করতে পারেনি সাইফুর ও তার সকল সহযোগী।
ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্করের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে পাওয়া গেছে এসব তথ্য। শুক্রবার (২ অক্টোবর) রাতে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা জবানবন্দি দেন।
জবানবন্দিতে এই দুই আসামি বলেন, তারা দুজনসহ মোট চারজন নববধূকে ছাত্রাবাসে গাড়িতেই চারবার ধর্ষণ করেছেন। এসময় রবিউল ইসলাম ধর্ষণে সহযোগিতা করেছেন। পরে গৃহবধূ ও তার স্বামীকে বিদায় করে ধর্ষণকাণ্ড আড়াল করতে গাড়ি থেকে ধর্ষণের আলামত মুছতে চেয়েছিলেন তাঁরা, কিন্তু একজন পুলিশ ছাত্রাবাসে ঢুকে পড়ায় এটি করতে পারেননি সাইফুররা।এর আগে গৃহবধূর স্বামী জানিয়েছিলেন, ছাত্রাবাস ফটকে অনুমতির অপেক্ষা করছিলেন শাহপরান থানার ওসিসহ পুলিশের একটি দল। অভিযুক্ত ধর্ষকেরা তখন ছাত্রাবাসে অবস্থান করছিলেন। এসময় একজন পুলিশ ও স্থানীয় বাসিন্দা বিহিত গুহ চৌধুরী ওরফে বাবলা চৌধুরী (জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক) ছাত্রাবাসে ঢুকেন। পরে অভিযুক্তরা পালিয়ে যান।
এদিকে, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আজ শনিবার (৩ অক্টোবর) আরও দুই আসামির ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারেকুল ইসলাম ও মাহফুজুর রহমানের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ পাহারায় তাদের হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তাদের সেখান থেকে আবার পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) ল্যাবে সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান ওরফে শাহ রনি, মো. রাজন ও আইনুদ্দিনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, এর আগে গ্রেপ্তার ছয়জনের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এজাহারভুক্ত অপর দুই আসামির নমুনা শনিবার নেওয়া হলো।
উল্লেখ্য, এমসি কলেজ ছাত্রাবাসে গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যারাতে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত সাইফুর রহমান, তারেকুল ইসলাম, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মো. মাহবুবুর রহমান ওরফে শাহ রনি ও মাহফুজুর রহমান ওরফে মাসুমকে এজাহারভুক্ত আসামি করে মামলা হয়।
মামলার এজাহারের বাইরে আরও দুই-তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত এই মামলায় পুলিশ ও র্যাব মোট আটজনকে গ্রেপ্তার করেছে। আটজনকেই রিমান্ডে নেওয়া হয়েছে। এর মধ্যে সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলাম শুক্রবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
5 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী
4 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা
6 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ১৯ জুলাই
6 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি
7 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ
2 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের