editor
প্রকাশিত: 8:19 PM, October 4, 2021

এয়ারপোর্টে লায়ন্স ক্লাব সিলেট সুরমার ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানার কাকুয়ারপার গ্রামে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রোববার বিকালে আন্তর্জাতিক লায়ন্স ক্লাব অক্টোবর সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে দরিদ্র পরিবারের শিশুদের ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি-১ এর গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মাহমুদা সুলতানা স্বপ্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার ভাইস গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন, কেবিনেট ট্রেজারার লায়ন শফিকুল আলম টনক।
বক্তব্য রাখেন লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন বাবলী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের লায়নবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি খৎনা ক্যাম্পে কাকুয়ারপার গ্রামের দরিদ্র পরিবারের ২৫ জন শিশুকে খৎনা করা সহ লুঙ্গি, গামছা, গেঞ্জি ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
এদিকে একই গ্রামের দরিদ্র সুমনের পরিবার ও প্রতিবেশিদের বিশুদ্ধ পানি ব্যবহারের লক্ষ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা উদ্যোগে স্থাপিত টিউবওয়েল উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ৩১৫ বি-১ এর গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা সহ ক্লাব নেতৃবৃন্দ।
এর আগে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা উদ্যোগে এয়ারপোর্ট সিলভারসিটিস্থ আব্দুস ছালাম চৌধুরী জামে মসজিদে ফ্যান প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১