editor
প্রকাশিত: 7:00 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সুরমা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম সুনুকে বন্ধু ফোরাম সিলেটের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শনিবার রাতে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও চন্দন রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু।
প্রধান বক্তার বক্তব্য দেন তাজ আহমদ লিটন, বিশেষ অতিথির বক্তব্য দেন আব্দুল আজিজ মজুমদার বুলবুল, মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে শামীম আজাদ স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শামীম আজাদ বাচ্চু। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, চন্দ্র শেখর দেব, বেলাল আহমদ, গোপাল সেন, জগৎ জ্যোতি দাস টুটুল, আজম খান, সিরাজুল ইসলাম, রবিলাল দত্ত ও সন্দিপ দেব প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে সুরমা থিয়েটারের সংগঠক ইফতেখার হোসেন শামীম ও নাট্যকার বিদ্যুৎ করের স্বরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটের ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে আব্দুল হালিম সুনু আলো জ্বেলেছিলেন। তাঁর পৃষ্ঠপোষকতায় সিলেটের সাংস্কৃতিক ও ক্রীড়া নতুন প্রাণ পেয়েছিল। আব্দুল হালিম সুনুর উদ্যোগে বিকাশিত হয়েছিল সিলেটের এ দুই অঙ্গন। আলোকিত মানুষ গড়ার প্রত্যায় হিসেবে তিনি কিশোর ও যুবকদের খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে টেনে এনেছিলেন। তাঁর মাধ্যমে এখনও অনেকেই আলো ছড়াচ্ছেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে গান ও নৃত্য পরিবেশ করেন শিল্পীরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির