editor

প্রকাশিত: 11:23 PM, October 5, 2021

আগামী বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: এমপি হাবিব

আগামী বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: এমপি হাবিব

আগামী বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন: এমপি হাবিব

সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘ইনশাল্লাহ-আগামী বছরের প্রথমদিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এবং তাঁর হাত দিয়েই সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ লক্ষ্যে আমি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে আমার প্রচেষ্টা সফল হবে।’

তিনি বলেন, ‘আপনারা শুনে খুশী হবেন, সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লাইনে উন্নীতকরণ কাজের তহবিল পৌঁছে গেছে, খুব শিগগিরই এই কাজের উদ্বোধন করা হবে। সড়কটি নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুরু হয়ে আমাদের লালাবাজার-পারাইরচক হয়ে একটি অংশ তামাবিল এবং অপর অংশ সুতারকান্দি যাবে। একই সাথে লালাবাজার-চন্ডিপুল আব্দুস সামাজ আজাদ চত্বর-কদমতলি হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর পর্যন্ত ৪ লাইনে উন্নীত হয়ে ফেঞ্চুগঞ্জ সারকারখানা পর্যন্ত পৌঁছাবে। এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এর প্রতিফলন দৃশ্যমান হবে বলে আশা করছি।’

গতকাল সোমবার রাতে নিজ বাড়িতে সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’-এর নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাঁদের সাথে আলাপকালে এমপি হাবিবুর রহমান হাবিব এসব কথা বলেন। তিনি উন্নয়নের লক্ষ্যে দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমার সচেতন ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে উঠা অরাজনৈতিক সংগঠন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র শান্তিপূর্ণ ও সুশৃংখল কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করে বলেন, ‘আপনাদের এই আন্দোলনের সাথে আগেও আমি সম্পৃক্ত ছিলাম, ন্যায্য সকল কর্মকান্ডে আগামীতেও আমাকে কাছে পাবেন।’

সিলেট সিটি কর্পোরেশনের সাম্প্রতিক সীমানা সম্প্রসারণের উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু সরকারি স্থাপনা গড়ে উঠার অপেক্ষা করলে চলবে না, বেসরকারি বা ব্যক্তি উদ্যোগেও দক্ষিণ সুরমার প্রত্যেকটি ইউনিয়নকে উন্নয়ন প্রবাহে এগিয়ে নিতে হবে। এভাবে এগোতে পারলে স্বাভাবিকভাবেই আগামী ২/৩ বছরের মধ্যে আমাদের উপজেলার বাকি ৮টি ইউনিয়নও সিটি কর্পোরেশনে সংযুক্ত হয়ে যাবে।’

তিনি সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র প্রধান দাবি দক্ষিণ সুরমা উপজেলার নাম পরিবর্তন করে ‘সদর দক্ষিণ’ নামকরণে তাঁর অবস্থান তুলে ধরে বলেন, ‘এটা আমাদের আবেগ ও ঐতিহ্যের বিষয়। এক্ষেত্রে অবশ্যই আমাদের সক্রিয় থাকতে হবে।’

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়ার অসুস্থতাজনিত কারণে সিনিয়র সহ-সভাপতি, সিলাম ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন ও সহ-সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা আলহাজ্ব গোলাম হাফিজ লোহিত এবং সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, সিটি কাউন্সিলর মোহাম্মদ আজম খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহ-সাধারণ সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আহাদ, আবদুল মালেক তালুকদার, আলহাজ্ব ফরিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, অর্থ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছত্তার, প্রচার সম্পাদক দিলওয়ার হোসেন রানা, দফতর সম্পাদক ছয়েফ খান, শিল্প সম্পাদক নুরুল ইসলাম সুমন, সহ-পরিবেশ সম্পাদক সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল, শ্রম সম্পাদক শাহ এখলাছ মিয়া, অন্যতম সদস্য শাহ মোঃ দিলওয়ার, তানভীর আহমদ বিপ্লব প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব কে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ