editor

প্রকাশিত: 2:32 AM, October 6, 2021

তেমুখীতে ছুরিকাঘাত করে দিনে দুপুরে দুই লক্ষাধিক টাকা ছিনতাই

তেমুখীতে ছুরিকাঘাত করে দিনে দুপুরে দুই লক্ষাধিক টাকা ছিনতাই

সিলেট শহরতলির তেমুখি এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের উপর প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীরা ফারুক মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়।

ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর রোববার বেলা সাড়ে ১১টার সময়।

ছিনতাইয়ের শিকার জালালাবাদ থানাধীন হায়দরপুরস্থ মোঘল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর ম্যানেজার, এয়ারপোর্ট থানার বড়শলা গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হায়দরপুরস্থ মোঘল ব্রেড এন্ড বিট ফ্যাক্টরীর ম্যানেজার ফারুক মিয়া গত ৩ অক্টোবর রোববার বেলা ১১টা ২৭ মিনিটের সময় ফ্যাক্টরীর ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা একটি কালো সাইট ব্যাগে নিয়ে হায়দরপুরস্থ মসজিদের সামনে থেকে তেমুখি পূবালী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহি অটোরিকশা সিএনজির পিছনের সিটে বসেন। এসময় তেমুখি সফাত উল্লাহ সি.এন.জি ফিলিং স্টেশন সংলগ্ন ট্রায়ার বলগেনাইজের দোকানের সামনে আসামাত্র একজন বৃদ্ধ যাত্রী তার গন্তব্যস্থলে নামতে চাইলে গাড়ী থামানো হয়। এই সুযোগে অজ্ঞাতনামা ৩ জন বিবাদী (২ জনের মুখে সাদা মাস্ক পরিহিত ছিল) একটি গ্লামার মোটরসাইকেল যোগে এসে অটোরিকশা সিএনজির গতিরোধ করে ফারুক মিয়ার কাছে থাকা কালো সাইট ব্যাগটি ৩জন ছিনতাইকারী দিয়ে দিতে বলে। ব্যাগটি তিনি দিতে না চাইলে অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করলে ফারুক মিয়া বাম হাত দিয়া আঘাতটি প্রতিহত করার চেষ্টা করেন। এসময় তার বাম হাতে গুরুতর জখম হয়। এই সুযোগে অজ্ঞাতনামা আরেক বিবাদী ফারুক মিয়া হাত থেকে ব্যাংকে জমা দেয়া জন্য ফ্যাক্টরীর নগদ ২,৪০,০০০/- টাকা সম্বলিত কালো ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই ঘটনার কোন মামলা-মোকদ্দমা করলে প্রকাশ্যে প্রটণনাশেরও হুমকি দিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ফারুক মিয়াকে গুরুতর জখম অবস্থায় চিকিৎসার জন্য দ্রæত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরী বিভাগে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।

ছিনতাইকারীদের এমন হুমকিতে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিকিৎসা শেষে ম্যানেজার ফারুক মিয়া ঘটনার বিষয় মোঘল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর উর্ধ্বতন কর্তৃপক্ষসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
বাদী ফারুক মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত করে ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর উক্ত এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভিডিও ফুটেজের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১