editor
প্রকাশিত: 2:32 PM, October 6, 2021
নিজস্ব প্রতেবেদক
সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ গল্পকার ও সংগঠক রীমা বেগম পপি (৩২) আর নেই। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে ডাক্তার না পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রীমা বেগম পপির পিতা তওরিছ আলী।
তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় ওসমানী নগর থেকে সিলেটে আসার পথে তাজপুর এলাকায় মোটরবাইক দূর্ঘটনায় মারাত্বক আহত হন পপি। আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে ঘুরে কোন ডাক্তার পাননি তারা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ডাক্তার না থাকার জন্য সেখানে ভর্তি করা সম্ভব হয়নি। পরে তাকে নগরীর নুরজাহান হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গল্পকার ও সংগঠক রীমা বেগম পপি গোয়ালাবাজার উনিশমাইলের স্থায়ী বাসিন্দা হলেও তারা নগরীর রাজারগলিতে বসবাস করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পোষ্ট করে শোক প্রকাশের পাশাপাশি রীমা বেগম পপির বিনা চিকিৎসায় মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করছেন।
রিমা বেগম পপি একজন নিরলস ও নির্ভীক সংগঠক ছিলেন। শিক্ষকতাও করেছেন কিছুদিন। ছিলেন ভালোমানের একজন কবি ও গল্পলেখক। অল্প বয়সে সবার প্রিয় পপিকে হারাতে হবে সেটা মেনে নিতে পারছেন না শুভাকাঙ্খীরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির