editor

প্রকাশিত: 2:53 PM, October 6, 2021

সিলেটে বাড়ছে পেয়াজের দাম

সিলেটে বাড়ছে পেয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক
গত কয়েক বছর ধরে বাজার নিয়ন্ত্রণ করছে একটি অসাধু সিন্ডিকেট। বছরের কিছুটা সময় তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। মূলত- কৃত্রিম সংকট দেখিয়ে তারা এসব জিনিসপত্রের দাম বাড়িয়ে অবৈধ পথে টাকা রোজগার করতে চায়।

গেল ২ বছর ঠিক ওই সময়ে পেয়াজের দাম ছিল ২০০-২৫০ টাকা।

এবারও গত ৩-৪ দিন থেকে প্রতিনিয়ত বাড়ছে পেয়াজের দাম। গেল সপ্তাহে পেয়াজ প্রতি কেজি ছিল ৩৫-৪০ টাকা। প্রতি পাল্লা (৫ কেজি) পাওয়া যেত ১৫০-১৮০ টাকায়।

কিন্তু এ সপ্তাহে প্রতি কেজিতে বেড়েছে ১৫টা। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) রাত নগরীর বন্দরবাজার খুচরা দোকানে দেখা যায়- পেয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকা। প্রতি পাল্লা ২৭৫ টাকা বিক্রি হচ্ছে।

নগরীর রিকাবীবাজার এলাকার এক ক্রেতা জানান, গেল সপ্তাহে এক পাল্লা পেয়াজ কিনেছি ১৫০ টাকায়। আজ বলছে ২৭৫ টাকা। প্রতি কেজিতে ১৫টাকা করে বেড়েছে। মঙ্গলবার সরেজমিনে নগরীর বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা যায়, সাইজ ভেদে পেয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে।

এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম শাক-সবজি। অন্যান্য সবজির পাশাপাশি এখন নগরীর বাজারগুলোতে সরবরাহ আছে মুলাশাক, লালশাক, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, মূলাসহ আরও কয়েকটি শীতকালীন সবজির। তবে বাজারগুলোতেও চড়া দামেই বিক্রি হচ্ছে এসব সবজি। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দামও।

তবে সবজি বিক্রেতারা বলছেন, আগে ভাগেই বাজারে আসায় শীতে এই সবজিগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি।

তবে ক্রেতারা বলছেন, শীতের এই আগাম শাক-সবজির দাম অনেক বেশি।

বন্দরবাজারে এক সবজি বিক্রেতা বলেন, সিজনের আগে সবজি আনলে ক্রেতাদের চাহিদা থাকে বেশি। তাই একটু দাম দিয়েই পাইকারদের কাছ থেকে শীতের সবজি কিনতে হয়। শিম, টমেটো, বাঁধাকপির মধ্যে ক্রেতাদের শিমের প্রতি আগ্রহই বেশি।

পেয়াজ ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেয়াজের সংকট। তাই চড়া দামে পেয়াজ কিনতে হয়েছে। দাম বেশি দিয়ে কিনলে তো দাম বাড়িয়ে বিক্রিও করতে হয়। ব্যবসায়ীরা বলছেন- মূলত বাজারে পেয়াজের সংকট নেই। কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীরা পেয়াজের দাম বাড়াতে চাইছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির