editor
প্রকাশিত: 9:52 PM, October 9, 2021

সুনামগঞ্জের হাওরে ১৪ কি.মি. উড়াল সড়ক নির্মাণের সিদ্বান্ত : পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জ থেকে নেত্রকোণা তথা ময়মনসিংহের সঙ্গে সড়কপথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে। এজন্য হাওরের মধ্যে ১৪ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করবে সরকার। এটি সমাপ্ত হলে সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব ৭০ কিলোমিটার কমবে।
শুধু তাই নয়, ময়মনসিংহের সঙ্গে সিলেটের সরাসরি রেল যোগাযোগ স্থাপনের কাজ চলছে। এজন্য জরিপ কার্যক্রম চলছে।
শনিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা সুনামগঞ্জের সঙ্গে ময়মনসিংহের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে নেত্রকোণার মোহনগঞ্জ পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, হাওরের মধ্যদিয়ে রাস্তা নির্মাণ করে তা টিকিয়ে রাখা খুব কঠিন। যখন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়, তখন প্রকৌশলীরা হাওরের মধ্যদিয়ে সড়ক নির্মাণে আপত্তি তোলেন। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মধ্যে ১৪ কিলোমিটার উড়ালসড়ক নির্মাণের নির্দেশনা দিয়েছেন। শিগগিরই এ উড়াল সড়কের নির্মাণকাজ শুরু করা হবে। এছাড়া সুনামগঞ্জের রানীগঞ্জে একটি সেতু নির্মাণকাজ চলছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বস্ত্র ও পাট সচিব আব্দুল মান্নান প্রমুখ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ