editor
প্রকাশিত: 11:11 PM, October 9, 2021

এসএমপি’র নতুন ৩ থানা গঠনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গপূজা উপলক্ষে সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও নাগরিক নিরাপত্ত নিশ্চিতে বিশ দফা নির্দেশনা জারি করেছে সিলেট মহানগর পুলিশ ( এসএমপি )।
নির্দেশনাগুলো হচ্ছে, পূজামন্ডপে প্রবেশের ক্ষেত্রে সু-শৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে প্রবেশ, মাইকিং ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখা, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা, মন্ডপের প্রবেশ মুখে দৃশ্যমান স্থানে স্বাস্থ্যবিধি সংবলতি ব্যানার টানানো, পূজামন্ডপের প্রবেশ মুখে পুরুষ ও নারীর জন্য পৃথকভাবে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত, থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ ও জীবানুনাশক অটো স্প্রে মেশিন বসানো, মাস্ক ব্যবহার বাধ্যতামুলক, পূজামন্ডপগুলোতে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা, অনাকাঙ্খিত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা এবং স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক বা পরিচয়পত্র/ ‘স্বেচ্ছাসেবক’ লিখিত আর্মড ব্যান্ড পরা, নারী ও পুরুষের জন্য পৃথক পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখা, পূজা মন্ডপে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকারীকে দেখলে তল্লাশীর আওতায় নিয়ে আসা ও ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোন হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সতর্ক থাকা, প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি স্থাপন/ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা, ‘লগ্ন অনুযায়ী পুরোহিত কর্তৃক পূজা সম্পাদন’ ‘আরতি’ ও ‘অঞ্জলি প্রদান’ অনুষ্ঠানসহ অবশ্য পালনীয় আচার-অনুষ্ঠানাদি পালনে শৃঙ্খলা বজায় রাখা, বিস্ফোরক এবং পটকা ফুটানো থেকে বিরত থাকা এবং মেলার আয়োজন না করা, মন্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট এবং প্রতিমা বিসর্জনের স্থানে মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ এবং পানি সরবরাহ নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের সাথে সমন্বয়, প্রতিমা বিসর্জন দুপুর ১৪টা থেকে রাত ১০টার মধ্যে সম্পন্ন করা, বিসর্জনে শোভাযাত্রায় মাইক/সাউন্ড সিস্টেম ব্যবহার না করা, শিশু ও বয়স্ক লোকদের শোভাযাত্রায় অংশগ্রহণে নিরুৎসাহিত করা, পূজা মন্ডপ এলাকায় যানজট নিরসনকল্পে ট্রাফিক পুলিশকে সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকের ব্যবস্থা, মন্ডপের পাশে অগ্নিনির্বাপন যন্ত্রের ব্যবস্থা রাখা এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের (০১৭৩০-৩৩৬৬৪৪) সাথে যোগাযোগ রাখা, সোশ্যাল মিডিয়ায় কোন গোষ্ঠী/স্বার্থান্বেষীমহল উস্কানীমূলক প্রচার প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, ইভট্রিজিংয়ের দিকে সতর্ক দৃষ্টি রাখা এবং পুলিশ ও আনসারের মাধ্যমে প্রতিরোধের ব্যবস্থা করা, ছিনতাই প্রতিরোধে সতর্ক থাকা ও মাইকিংয়ের মাধ্যমে এ ব্যাপারে প্রচারণা চালানো, চা-বাগান এলাকায় নিয়ম শৃঙ্খলা রক্ষায় পুলিশকে অবগত রাখা, মাইকিংয়ের মাধ্যমে হারানো জিনিষ বা ব্যক্তি খুঁজে পাওয়ার প্রচার ও অভিযোগ কেন্দ্রের ব্যবস্থা রাখা ইত্যাদি। এছাড়া জরুরী প্রয়োজনে নিচের নম্বরগুলোতে কল দেয়ারও অনুরোধ জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের।
জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন, ডিসি (উত্তর)-০১৩২০০০৬৭৫৩০, ডিসি (দক্ষিণ) ০১৩২০০৬৭৬৫০, ডিসি (ট্রাফিক) ০১৩২০০৬৭৭৭০, ওসি, কোতয়ালি থানা-০১৩২০০৬৭৫৬৮ ওসি, জালালাবাদ থানা -০১৩২০০৬৭৫৯৪, ওসি, এয়ারপোর্ট থানা -০১৩২০০৬৭৬২০, ওসি, দক্ষিণ সুরমা থানা -০১৩২০০৬৭৬৮৮, ওসি, শাহপরাণ(র) থানা -০১৩২০০৬৭৭৪০ ওসি, মোগলাবাজার থানা -০১৩২০০৬৭৭১৪, পুলিশ কন্ট্রোল রুম: (২৪ ঘন্টা খোলা) মোবা-০১৩২০০৬৯৯৯৮/০১৯৯৫-১০০১০০/০৮২১-৭১৬৯৬৮ ট্রাফিক কন্ট্রোল রুম : ০৮২১-৭১৮০২৮ ডিবি কন্ট্রোল রুম : ০৮২১-৭২০০৬৬
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ