editor
প্রকাশিত: 11:13 PM, October 11, 2021

তুরুকখলায় মোগলাবাজার ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির মতবিনিময় সভা
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সাথে তুরুকখলা পশ্চিমপাড়া যুব উন্নয়ন সমিতির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গত ১০ অক্টোবর রোববার সন্ধ্যায় মাওলানা ফয়েজ আহমদের বাড়িতে অনুষ্ঠিত হয়।
উপ-মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, হাদীস গবেষক, ফকীহ, লেখক, আরবি, উর্দু ও ফারসি কবি আল্লামা হরমুজউল্লাহ শায়দা (রঃ) এর সুযোগ্য নাতি মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মোগলাবাজার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মাওলানা হাফিজ ফয়সল আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ফটো সাংবাদিক আব্দুল খালিক, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সহ-সভপাতি মাওলানা আব্দুল লতিফ রুহেল, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচএম খালেদ আহমদ।
মোহনা আইডিয়াল একাডেমির ভাইস-প্রিন্সিপ্যাল মাওলানা জাহেদ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তুরুকখলা পশ্চিমপাড়া যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক হাসান আহমদ। এছাড়াও তুরুকখলা পশ্চিমপাড়া যুব উন্নয়ন সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করা হয়। আগামী ৩ নভেম্বর-২০২১ রোজ বুধবার মোগলাবাজারস্থ রেবতীরমন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সুন্দর ও সফল করতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
সভায় বক্তারা বলেন, যুব সমাজ আগামীর চালিকা শক্তি, যুব সমাজ ঐক্যবদ্ধ থাকলে সমাজ থেকে অন্যায় অপরাধমূলক কার্যক্রম বন্ধের পাশাপাশি উন্নয়নমুলক কাজ আরো গতিশীল করা সম্ভব। বক্তারা বলেন, যুব সমাজের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে।
শেষে মাওলানা ফয়েজ আহমদের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্ত হয়।-বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১