editor
প্রকাশিত: 11:15 PM, October 11, 2021

সিলেটে পর্ণোগ্রাফি মামলায় আলীম উদ্দিন কারাগারে
ডেস্ক রিপোর্ট
সিলেটের জাফলংয়ের আলোচিত সন্ত্রাসী আলীম উদ্দিনকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যায় তাকে সিলেটের আদালত থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যায় পুলিশ। এর আগে দুপুরে পর্ণোগ্রাফি মামলায় সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দিলরুবা ইয়াসমিন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আলীম উদ্দিন গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াবস্তির ইনছান আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১ জুলাই থেকে ১১ নভেম্বর বিভিন্ন তারিকে আসামী আলীম উদ্দিন একজন স্কুল ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। আলীম উদ্দিনের শ্যালক তাহের মিয়া ওই মেয়ের সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক করে। বিয়ের প্রলোভনে তাহের ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ও আপত্তিকর ভিডিও ধারণ করে। এক পর্যায়ে প্রকাশ পায় তাহের বিবাহিত ও সে স্কুল ছাত্রীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে আলীম উদ্দিনের যোগসাজশে ধারণ করা ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা (নং২২/৩২৪) দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সত্যতা পেয়ে মামলার চার্জশীট দাখিল করে। আজ ১১ অক্টোবর সোমবার দুপুরে আলীম উদ্দিন আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত পুলিশ প্রতিবেদন পড়ে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে সোমবার সন্ধ্যায় তাকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ বলেন, আসামী এখনও বাদীনিকে হুমকি দিচ্ছেন। তাই আসামী আলীম উদ্দিন আদালতে জামিন চাইলে আমরা আপত্তি জানাই। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ