editor
প্রকাশিত: 5:17 PM, October 12, 2021
নিজস্ব প্রতিবেদক
গণ-মাধ্যম ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সিলেট সেন্টার ফর ইনফরমেশন এ্যান্ড ম্যাস মিডিয়া সিফডিয়া’র উদ্যোগে ‘কাজ করি সাবলম্বী হই’ প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার নগরীর জিন্দাবাজারস্থ সিফডিয়া মিলনায়তনে সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শেখ মো. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আবদুল মুহিত দিদারের পরিচালনায় আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশ-এর প্রথম ই-ক্লাব এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্রমণ বিষয়ক লেখক মোয়াজ আফসার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা আফসর আলী, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক মো. আব্দুল বাছিত।
প্রধান অতিথি’র বক্তব্যে রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী বলেন, সিফডিয়ার উদ্যোগে সুবিধা বঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তাদেরকে কর্মক্ষম করে তোলার যে প্রচেষ্টা, তা সত্যিই প্রশংসনীয়। আমাদের দেশের নারীদের জন্য কর্মসংস্থা সৃষ্টিতে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে। এছাড়া নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রে তাদের নিরপত্তা সংরক্ষণে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। এজন্য এমন কিছু কার্যকর কর্মসূচী নিতে হবে, যাতে নারীরা সাবলম্বী হতে পারেন। সিফডিয়া তার সাধ্যমত যে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমাদের প্রত্যাশা। তিনি সংস্থার সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাবিনা ইয়াসমিনের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির