editor
প্রকাশিত: 6:48 PM, October 12, 2021
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন স্মাইল চ্যারিটি গ্রুপ সিলেটের পাঁচ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে এ আলোচনাসভা ও সংবর্ধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মাইল চ্যারিটি গ্রুপ সিলেটের প্রেসিডেন্ট শেখ আব্দুল ফাত্তাহ রাহীর সভাপতিত্বে ও উপদেষ্টা সোহরাব আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ নাহিদ আহমদ।
অনুষ্ঠানে স্মাইল চ্যারিটি গ্রুপ সিলেটের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত (৫ বছরের) সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সাবেক সভাপতি মেহরাজ হোসেন আবিদ।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, লন্ডন প্রবাসী মোহাম্মদ শিব্বির আহমেদ মাসুম।
বর্ষপূতি অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের পাশাপশি এসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাজ অব্যাহত থাকলে এক সময় সমাজটা পালটে যাবে। এসব যুবক তাদের সাধ্য অনুযায়ী সবার সহযোগিতা নিয়ে যে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে, এটা সমাজের অনেক বড় অর্জন।
নিপিড়িত মানুষকে সহযোগিতা করতে সরকার সবসময় কাজ করছে। ব্যক্তি উদ্যোগ বা সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে এগিয়ে আসলে সমাজ আরও কল্যাণকর সমাজে পরিণত হবে।
অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন, স্মাইল চ্যারিটি গ্রুপ সিলেটের উপদেষ্টা ওজি মোহাম্মদ কাওছার, শেখ মর্তুজ আলী, উপদেষ্টা মোহাম্মদ সোহরাব আলী, উপদেষ্টা রুমেন খান, উপদেষ্টা সাইদুল ইসলাম পারভেজ, উপদেষ্টা মো. জুনেদ হোসাইন, উপদেষ্টা মো. জাকির হোসাইন, সাইদুল ইসলাম পারভেজ ।
অনুষ্ঠানের শেষাংশে স্মাইল চ্যারেটি গ্রুপের উপদেষ্টা এবং দাতা সদস্যদের মধ্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সিলেট বিভাগের বেশ কিছু সামাজিক সংগঠন মানবকল্যাণে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্যাপশন : স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন স্মাইল চ্যারিটি গ্রুপ সিলেটের পাঁচ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে সংগঠনের উদ্যোগে আলোচনাসভায় বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১