editor
প্রকাশিত: 7:18 PM, October 12, 2021
সিলেট নগরীর আম্বরখানা এলাকার ইস্টিকুটুম রেস্টুরেন্টের সামন থেকে একটি হিরো গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হয়েছে। ৬ অক্টোবর দুপুর অনুমান সোয়া ১টার দিকে এই মোটর সাইকেলটি চুরি হয়। এ ঘটনায় ১০ অক্টোবর সিলেট কোতোয়ালী মডেল থানায় মোটর সাইকেলের মালিক মো. মোজাম্মেল আলম সাদ্দাম অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মামলা নং ২৮।
মামলা সূত্রে জানা যায়, মো. মোজাম্মেল আলম সাদ্দাম ঘটনার দিন দুপুর সোয়া ১টার দিকে তার উক্ত মোটর সাইকেলটি ইস্টিকুটুম রেস্টুরেন্টের সামনে তালাবদ্ধ করে রেস্টুরেন্টটির ভিতরে চলে যান। পরবর্তীতে বেলা দেড়টার দিকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে মোটর সাইকেলটি নির্দিষ্ট স্থানে পাননি। এ অবস্থায় সম্ভাব্য সকল স্থানে মোটর সাইকেলটির খোজাঁখুজি করে কোন সন্ধান পাওয়া যায় নাই। পরবর্তীতে তিনি কোতোয়ালী মডেল থানায় উক্ত মামলা দায়ের করেন।
মোটর সাইকেলটি লাল ও কালো রংয়ের হিরো গ্লামার ১২৫ সিসি, যার রেজিষ্ট্রেশন নং- সিলেট মেট্রো-হ ১১-৫৭৪৫, চেচিস নং- PS1JAS095JJD01672, ইঞ্জিন নং- JA06EJJGB02223 মোটর সাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির