editor
প্রকাশিত: 1:19 PM, October 13, 2021
গোয়াইনঘাট প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিমের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত (১২ অক্টোবর) দেড়টার দিকে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম, এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দিন, এএসআই মেহেরুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাওরাঞ্চলের পশ্চিম পেকেরখাল (বৈঠাখাল) গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
ধৃতরা হলেন পশ্চিম পেকেরখাল (বৈঠাখাল) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বিলাল উদ্দিন, ইসলাম উদ্দিন, আব্দুল মান্নানের ছেলে লগাই মিয়া উরফে লখাই মিয়া।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, ‘সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি থানার আইনশৃঙ্খলা বিষয়ে অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের হাওর এলাকার পশ্চিম পেকেরখাল (বৈঠাখাল) গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ