editor

প্রকাশিত: 12:02 PM, October 4, 2020

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভা ও পুরস্কার বিতরণ

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভা ও পুরস্কার বিতরণ

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের এক জরুরী সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি আবু জাফর কামরান, আবুল কালাম মনসুর, সহ সাধারণ সম্পাদ এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক বদরুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ জিয়া, ধর্ম সম্পাদক মো. কামরান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. জুনেদুর রহমান, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, এস. এম. নজরুল হক, আব্দুস সামাদ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য মাওলানা আরশাদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যকরি কমিরি সদস্য সৈয়দ আহমদ নাছির, রুকন আহমদ, সদস্য মো. ফাহাদুর রহমান, আনহার উদ্দিন, অজিত চন্দ্র দে, কামরুজ্জামান, সুভাশীষ দাস, শাহরিয়ার হোসেন, মুজাক্কির আহমদ, মাসুদ আহমদ, সালাউদ্দিন আল মামুন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ঐশী ট্রেডিং এবং ভিনি কোম্পানী থেকে যাতে কোন ধরনের মোটর সাইকেল পার্টস ক্রয় করা না হয় এবং এসোসিয়েশনের কার্যক্রমকে আরো বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি সকলকে সিলেট চেম্বারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,