editor

প্রকাশিত: 6:55 PM, October 13, 2021

সিলেট ছাত্রলীগের দুই কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

সিলেট ছাত্রলীগের দুই কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সিলেট ছাত্রলীগের দুই কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

নিজস্ব প্রতিবেদক
১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। তারা বলছেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে অছাত্রদের দিয়ে কমিটি দিয়েছেন। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তারা। কমিটি বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে অছাত্রদের দিয়ে কমিটি দিয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। সম্প্রতি দেশে-বিদেশে সমালোচিত এমসি কলেজ ছাত্রাবাসের ধর্ষণ মামলার আসামীদের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামী, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যা দেখে আমরা সিলেটের ছাত্রলীগ নেতাকর্মীরা লজ্জিত, চরম হতাশ এবং বিব্রত। ঘোষিত এই কমিটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে তিনি জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন।

সামাদ বলেন, সিলেট ছাত্রলীগের অভিভাবক সংগঠন জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অবহিত না করেই এই কমিটি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আমরা কোনোভাবেই অর্থের বিনিময়ে অছাত্র, অপরাধ রাজ্যের গডফাদার, বিভিন্ন চেক অবমূল্যায়ন (ডিজঅনার) মামলার আসামী, বিশেষ করে ফ্রিডম পার্টির নেতার নাতিকে নিয়ে ঘোষিত ছাত্রলীগের জেলা ও মহানগর কমিটি মেনে নেব না।

এসময় তিনি ছাত্রলীগের নবগঠিত জেলা ও মহানগর ইউনিটের কমিটি বাতিলের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ত্যাগী ও গ্রাহণযোগ্য ছাত্রলীগ কর্মীদের নিয়ে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি নতুন করে গঠন করতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আলা উদ্দিন পারভেজ, সাইফুর রহমান, সায়েদ আহমদ, খালেদুর রহমান, আসরাফুল ইসলাম বাপ্পি, নাঈম রশিদ চৌধুরী, দিপংকর টিপু, তুফায়েল ইসলাম সানি, সৌরভ জায়গীরদার, আসফাক আহমদ মাসুদ, মুহিবুর রহমান, ইমন ইবনে সমরাজ, সৌরভ সাওয়ান এবং শ্রীমন রায়।

ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির