editor

প্রকাশিত: 7:42 PM, October 13, 2021

রোটারী ক্লাব অব সিলেট প্রাইডের ফ্রি চক্ষু ক্যাম্প সম্পন্ন

রোটারী ক্লাব অব সিলেট প্রাইডের ফ্রি চক্ষু ক্যাম্প সম্পন্ন

রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর সহযোগিতায় ও আল মোস্তফা ট্রাস্ট এর উদ্যোগে দরিদ্র, অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ অক্টোবর বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সীমারবাজার ইউনিয়নে সিলেট প্রাইড এর স্থায়ী প্রজেক্ট জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালে দিনব্যাপী ফ্রি ‘আই ক্যাম্প’ এর উদ্বোধন করা হয়।

রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ড আই হসপিটালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, সেক্রেটারি পিপি রোটারিয়ান জমির উদ্দিন, সদস্য মোহাম্মদ বকত মজুমদার ভিরু, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর পরিচালক প্রবাসী সানোয়ার হোসেন, প্রবাসী মুনিম আহমদ, জাস্ট হেল্প ফাউন্ডেশন চট্রগ্রামের কোর্ডিনেটর তানভীর আহমদ, রোটারি ক্লাব অব সিলেট সান সাইন পিপি রোটারিয়ান সায়েম আহমদ প্রমুখ। এছাড়াও আল মোস্তফা ট্রাস্ট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট প্রাইড রোটারী আই হসপিটালে এলাকায় প্রায় ২৫০ জন অসহায়, দরিদ্র মানুষদের চক্ষু সেবা ও রোগীদের ফ্রি চশমা, ঔষধ প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের পরবর্তীতে ফ্রি চক্ষু অপরেশন করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারী ক্লাবগুলো মানব সেবার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল দিকে অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে গ্রাম-গঞ্জের দরিদ্র মানুষদের সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ফ্রি চক্ষু ক্যাম্প। বক্তারা বলেন, চক্ষু মানুষের অমূল্য সম্পদ। নিয়মিত চোখের যত্ন নিতে হবে। গ্রামের দরিদ্র মানুষগণ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক তেমনি সময় রোটারী ক্লাব অব সিলেট প্রাইড ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন একটি মহৎ উদ্যোগ। এই ক্লাবের মত সবাইকে মানবিক সেবায় এগিয়ে আসার আহবান জানান। -বিজ্ঞপ্তি

ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

প্রবীণ ফটোসাংবাদিক আতাকে দেখতে বাসায় গেলেন খন্দকার মুক্তাদির

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে শহীদ ডা. মিলনের স্মরণসভা অনুষ্ঠিত

“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ